দৈনিক সংবাদ দিগন্ত

বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯ হাজার ২০১ জন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করে। এবারের পরীক্ষায় অংশ নেন মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।বার কাউন্সিল সূত্রে জানা গেছে, উত্তীর্ণ প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা এনরোলমেন্ট প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ।আর ও পড়ুন, ঝুম বৃষ্টির উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রীর একদিনের সফরেআইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে প্রার্থীদের তিনটি ধাপ—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা—অতিক্রম করতে হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করলে তারা দেশের অধস্তন আদালতে আইন পেশায় কাজ করার সনদ পান।নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে প্রার্থীরা পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পুরো প্রক্রিয়ার পরীক্ষা গ্রহণ, নীতিনির্ধারণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে।

বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯ হাজার ২০১ জন