দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২০২৬ বার কাউন্সিল নির্বাচন স্থগিত, নতুন সিদ্ধান্ত অপেক্ষা

বাংলাদেশ বার কাউন্সিল-এর ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণের সূচি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।(১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে প্রার্থীদের দেশজুড়ে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়তে পারে বলে উল্লেখ করা হয়।

আরো পড়ুন , ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া নদীবন্দরে ২ নম্বর সংকেত জারি

এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও নির্বাচন স্থগিতের জন্য আবেদন জানানো হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ১৯ মে’র নির্বাচন স্থগিত করা হয়েছে।এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় ১৯ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই সভায় সভাপতিত্ব করেন রুহুল কুদ্দুস কাজল, যিনি বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচন স্থগিত হওয়ায় আইনজীবী মহলে নতুন তারিখ ও পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিষয় : নির্বাচন স্থগিত বার কাউন্সিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

২০২৬ বার কাউন্সিল নির্বাচন স্থগিত, নতুন সিদ্ধান্ত অপেক্ষা

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণের সূচি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।(১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে প্রার্থীদের দেশজুড়ে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়তে পারে বলে উল্লেখ করা হয়।

আরো পড়ুন , ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া নদীবন্দরে ২ নম্বর সংকেত জারি

এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও নির্বাচন স্থগিতের জন্য আবেদন জানানো হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ১৯ মে’র নির্বাচন স্থগিত করা হয়েছে।এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় ১৯ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই সভায় সভাপতিত্ব করেন রুহুল কুদ্দুস কাজল, যিনি বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচন স্থগিত হওয়ায় আইনজীবী মহলে নতুন তারিখ ও পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত