দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

কিশোর অপরাধে ১৬-১৮ বছরেই জড়াচ্ছে হত্যা-ধর্ষণে

১৬ থেকে ১৮ বছর বয়সী শিশুরাই হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে বেশি জড়িয়ে পড়ছে

দেশে কিশোর অপরাধের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ আইন কমিশন। কমিশনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ১৮ বছর বয়সী শিশুরাই হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে বেশি জড়িয়ে পড়ছে।এই গবেষণা পরিচালনার জন্য আইন কমিশনের দল গাজীপুরের টঙ্গী এবং যশোরের পুলেরহাটে অবস্থিত দুটি শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করে।তথ্য অনুযায়ী, এই দুটি কেন্দ্রে মোট ৮৭৩ জন শিশু অবস্থান করছিল। এর মধ্যে ১৬ থেকে ১৮ বছর বয়সী শিশুর সংখ্যা ছিল ৩৯৩ জন, যা সর্বাধিক।গবেষণায় আরও দেখা যায়, টঙ্গী কেন্দ্রের ধারণক্ষমতা ৩০০ হলেও সেখানে ৫৭৮ জন শিশু অবস্থান করছে। অন্যদিকে পুলেরহাট কেন্দ্রে ধারণক্ষমতা ৩০০ হলেও অবস্থান করছে ২৯৫ জন। ফলে কেন্দ্রগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

আরো পড়ুন , দেশজুড়ে চোরাই তেলের সাম্রাজ্য: সিন্ডিকেটের দাপটে হাজার কোটি টাকার লোপাট!

আইন কমিশনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সেমিনারে বিচারক, পাবলিক প্রসিকিউটর, আইনজীবী, পুলিশ, সমাজকর্মীসহ ১৫৪ জন অংশগ্রহণকারী মতামত দেন। এর মধ্যে ৯৪ শতাংশই শিশু আইনে নির্ধারিত ১৮ বছর বয়সসীমা পরিবর্তনের পক্ষে মত দেন।অংশীজনদের মতে, বর্তমান শিশু আইনে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, যা দ্রুত সংশোধন করা প্রয়োজন। একই সঙ্গে অপরাধে জড়িয়ে পড়া শিশুদের পুনর্বাসন এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সমাজে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। তাই কিশোর অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা।

বিষয় : অপরাধ কিশোর হত্যা-ধর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কিশোর অপরাধে ১৬-১৮ বছরেই জড়াচ্ছে হত্যা-ধর্ষণে

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

দেশে কিশোর অপরাধের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ আইন কমিশন। কমিশনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ১৮ বছর বয়সী শিশুরাই হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে বেশি জড়িয়ে পড়ছে।এই গবেষণা পরিচালনার জন্য আইন কমিশনের দল গাজীপুরের টঙ্গী এবং যশোরের পুলেরহাটে অবস্থিত দুটি শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করে।তথ্য অনুযায়ী, এই দুটি কেন্দ্রে মোট ৮৭৩ জন শিশু অবস্থান করছিল। এর মধ্যে ১৬ থেকে ১৮ বছর বয়সী শিশুর সংখ্যা ছিল ৩৯৩ জন, যা সর্বাধিক।গবেষণায় আরও দেখা যায়, টঙ্গী কেন্দ্রের ধারণক্ষমতা ৩০০ হলেও সেখানে ৫৭৮ জন শিশু অবস্থান করছে। অন্যদিকে পুলেরহাট কেন্দ্রে ধারণক্ষমতা ৩০০ হলেও অবস্থান করছে ২৯৫ জন। ফলে কেন্দ্রগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

আরো পড়ুন , দেশজুড়ে চোরাই তেলের সাম্রাজ্য: সিন্ডিকেটের দাপটে হাজার কোটি টাকার লোপাট!

আইন কমিশনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সেমিনারে বিচারক, পাবলিক প্রসিকিউটর, আইনজীবী, পুলিশ, সমাজকর্মীসহ ১৫৪ জন অংশগ্রহণকারী মতামত দেন। এর মধ্যে ৯৪ শতাংশই শিশু আইনে নির্ধারিত ১৮ বছর বয়সসীমা পরিবর্তনের পক্ষে মত দেন।অংশীজনদের মতে, বর্তমান শিশু আইনে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, যা দ্রুত সংশোধন করা প্রয়োজন। একই সঙ্গে অপরাধে জড়িয়ে পড়া শিশুদের পুনর্বাসন এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সমাজে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। তাই কিশোর অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত