ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশের সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী হলে গিয়ে সিনেমাটি দেখছেন। তিনি আশা প্রকাশ করেন, এতে করে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরও অনুপ্রাণিত হবেন।
আরও পড়ুন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল গুলশানে
এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।
আরও পড়ুন, শিশুদের হামজনিত নিউমোনিয়া মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীনসহ জনপ্রিয় তারকারা। চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই সিনেমাটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর এই উপস্থিতি চলচ্চিত্র শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন