সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।পার্টির পক্ষ থেকে শুক্রবার (৩ এপ্রিল) জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২ এপ্রিল বাংলাদেশ প্যাভিলিয়নে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় প্যাভিলিয়নের শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারকও তুলে দেন।
আরো পড়ুন , জলাবদ্ধতা ও ফসল সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান শিশির মনিরের
পরিদর্শনকালে নাহিদ ইসলাম বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে উত্তরোত্তর উৎকর্ষ কামনা করেন।শিক্ষার্থীরা জানান, নাহিদ ইসলামের এই আগমন তাদের প্রেরণা যোগিয়েছে। আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উপস্থিতি দেশীয় শিক্ষার্থী ও সংস্কৃতির পরিচয় তুলে ধরার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অনেকে।
বিষয় : সৌদি আরব নাহিদ ইসলাম সাংস্কৃতি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।পার্টির পক্ষ থেকে শুক্রবার (৩ এপ্রিল) জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২ এপ্রিল বাংলাদেশ প্যাভিলিয়নে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় প্যাভিলিয়নের শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারকও তুলে দেন।
আরো পড়ুন , জলাবদ্ধতা ও ফসল সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান শিশির মনিরের
পরিদর্শনকালে নাহিদ ইসলাম বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে উত্তরোত্তর উৎকর্ষ কামনা করেন।শিক্ষার্থীরা জানান, নাহিদ ইসলামের এই আগমন তাদের প্রেরণা যোগিয়েছে। আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উপস্থিতি দেশীয় শিক্ষার্থী ও সংস্কৃতির পরিচয় তুলে ধরার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অনেকে।

আপনার মতামত লিখুন