দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মেহেরপুরে কালোবাজারি রুখতে পুলিশের বড় অভিযানে ৪৫০০ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের অভিযান

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের অভিযান, সাহেবনগর বাজার এলাকা থেকে জব্দ করা হলো প্রায় সাড়ে চার হাজার লিটার ডিজেল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এই তেল জব্দ করা হয়।পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

আরো পড়ুন , ফরিদপুরের ভাঙ্গায় বরযাত্রীর ওপর হামলা গাড়ি ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাই

কিন্তু লরিটি নির্ধারিত পথে না গিয়ে সাহেবনগর বাজারে থামে এবং স্থানীয় রিপন নামে এক ব্যবসায়ীর দোকানে তেল নামানোর চেষ্টা করে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ লরিটি থামিয়ে তেলের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করে থানায় নিয়ে যায়। জব্দকৃত তেলের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে গাংনী থানা পুলিশ।পুলিশের এই অভিযান এলাকার অবৈধ তেল বিক্রির প্রবণতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিষয় : অভিযান পুলিশ ডিজেল জব্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেহেরপুরে কালোবাজারি রুখতে পুলিশের বড় অভিযানে ৪৫০০ লিটার ডিজেল জব্দ

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের অভিযান, সাহেবনগর বাজার এলাকা থেকে জব্দ করা হলো প্রায় সাড়ে চার হাজার লিটার ডিজেল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এই তেল জব্দ করা হয়।পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

আরো পড়ুন , ফরিদপুরের ভাঙ্গায় বরযাত্রীর ওপর হামলা গাড়ি ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাই

কিন্তু লরিটি নির্ধারিত পথে না গিয়ে সাহেবনগর বাজারে থামে এবং স্থানীয় রিপন নামে এক ব্যবসায়ীর দোকানে তেল নামানোর চেষ্টা করে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ লরিটি থামিয়ে তেলের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করে থানায় নিয়ে যায়। জব্দকৃত তেলের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে গাংনী থানা পুলিশ।পুলিশের এই অভিযান এলাকার অবৈধ তেল বিক্রির প্রবণতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত