গণভোটের প্রশ্ন পড়তে স্বরাষ্ট্রমন্ত্রীর সময় নেওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা শিশির মনির।তিনি বলেন, চারটি প্রশ্ন পড়তে যেখানে কয়েক মিনিটের বেশি সময় লাগার কথা নয়, সেখানে তিন ঘণ্টা সময় নেওয়া বিস্ময়কর।একটি আলোচনায় শিশির মনির কটাক্ষ করে বলেন, ছাত্রজীবনে স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত ভালো ছাত্র ছিলেন না বলেই এত সময় লেগেছে। তিনি আরও বলেন, তাদের মতো আইনজীবীদের একই প্রশ্ন পড়তে দুই মিনিটের বেশি লাগবে না।গণভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার একটি গণভোটের উদাহরণ তুলে ধরেন।
আরো পড়ুন , সুশাসনের অভাবে রাষ্ট্র ব্যর্থ হয়ে পড়তে পারে : রিজভী
তিনি জানান, ১৯৭৭ সালের ৩০ মে অনুষ্ঠিত সেই গণভোটে প্রশ্ন ছিল—রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মপন্থার প্রতি জনগণের আস্থা আছে কি না, যার উত্তরে ৮৮ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল।শিশির মনির প্রশ্ন তোলেন, তখন একটি নীতির বিষয়েই গণভোট হয়েছে, আর এখন চারটি প্রশ্ন পড়তেই দীর্ঘ সময় লাগছে—এটি কীভাবে সম্ভব?তার এই বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে এবং বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়াও আসতে পারে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন