দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সংসদ প্রাঙ্গণে পোশাক নিয়ে বিতর্ক, তদন্ত চাইলেন এমপি হানজালা

সংসদ ভবনের ভিতরে দাঁড়িয়ে কেউ একজনকে 'জঙ্গি এমপি' বলে সম্বোধন করা হয়েছে বলে ক্ষুব্ধ হয়েছেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। একই সাথে তিনি সংসদে এই ঘটনার তদন্ত দাবি করেছেন। হানজালা বলেন, নবীজির পোশাক কোনদিন জঙ্গিদের প্রতীক হতে পারে না। বৃহস্পতিবার বিকেলে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে এই ঘটনার তদন্ত দাবি করেন হানজালা।

হানজালা বলেন, “আমি প্রথমবারের মতো সংসদে দাঁড়িয়ে কথা বলছি। এভাবে কথা বলতে চাইনি। আমি চেয়েছিলাম যখন আমার সময় আসবে তখন সুন্দর করে আনুষ্ঠানিকভাবে কথা বলব। কিন্তু দুঃখের সঙ্গে বলছি, ৩০ মার্চ আপনার স্ত্রী মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এই দোয়া করি। ওনার জানাজায় আমি এসেছিলাম। উপস্থিত হয়েছিলাম।

আরও পড়ুন, ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি সংসদে, ১৬টি স্থগিত, ৪টি বাতিলের সুপারিশ

"সংসদের দক্ষিণ প্লাজা দিয়ে যখন আমি ভেতরে ঢুকবো, কাছাকাছি পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল- ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। এই বিষয়ে সামাজিক মিডিয়ায় লেখালেখি এবং ভিডিও নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্য সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি। "জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম আমার মাথায় একটা পাগড়ি রয়েছে এবং আমার গায়ে সাদা পাঞ্জাবি রয়েছে। এই জন্য সে হয়তো আমাকে জঙ্গি বলে সম্বোধন করেছে। আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির প্রতীক হতে পারে না।

আরও পড়ুন, সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়: ‘মিথ্যা’ শব্দ ঘিরে বিতর্ক

"আপনার কাছে অনুরোধ- সিসি ফুটেজ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু অনুরোধ করবেন বা তাদের একটু নির্দেশ দেবেন কারা এই কাজটি করেছে। বিরোধী দলের সম্মান ক্ষুণ্ন করার জন্য এটা হয়েছে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে ছিল। "এই জন্য সঠিক তদন্তের নির্দেশনা যদি আপনার মাধ্যমে আসতো তাহলে বিষয়টি পরিষ্কার হতো। স্পিকার বললেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো বিশেষ অধিকার প্রশ্নে আপনি একটা নোটিশ দেন আমরা বিষয়টি বিবেচনা করব।

বিষয় : সংসদ সম্বোধন ক্ষুব্ধ হানজালা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সংসদ প্রাঙ্গণে পোশাক নিয়ে বিতর্ক, তদন্ত চাইলেন এমপি হানজালা

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সংসদ ভবনের ভিতরে দাঁড়িয়ে কেউ একজনকে 'জঙ্গি এমপি' বলে সম্বোধন করা হয়েছে বলে ক্ষুব্ধ হয়েছেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। একই সাথে তিনি সংসদে এই ঘটনার তদন্ত দাবি করেছেন। হানজালা বলেন, নবীজির পোশাক কোনদিন জঙ্গিদের প্রতীক হতে পারে না। বৃহস্পতিবার বিকেলে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে এই ঘটনার তদন্ত দাবি করেন হানজালা।

হানজালা বলেন, “আমি প্রথমবারের মতো সংসদে দাঁড়িয়ে কথা বলছি। এভাবে কথা বলতে চাইনি। আমি চেয়েছিলাম যখন আমার সময় আসবে তখন সুন্দর করে আনুষ্ঠানিকভাবে কথা বলব। কিন্তু দুঃখের সঙ্গে বলছি, ৩০ মার্চ আপনার স্ত্রী মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এই দোয়া করি। ওনার জানাজায় আমি এসেছিলাম। উপস্থিত হয়েছিলাম।

আরও পড়ুন, ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি সংসদে, ১৬টি স্থগিত, ৪টি বাতিলের সুপারিশ

"সংসদের দক্ষিণ প্লাজা দিয়ে যখন আমি ভেতরে ঢুকবো, কাছাকাছি পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল- ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। এই বিষয়ে সামাজিক মিডিয়ায় লেখালেখি এবং ভিডিও নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্য সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি। "জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম আমার মাথায় একটা পাগড়ি রয়েছে এবং আমার গায়ে সাদা পাঞ্জাবি রয়েছে। এই জন্য সে হয়তো আমাকে জঙ্গি বলে সম্বোধন করেছে। আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির প্রতীক হতে পারে না।

আরও পড়ুন, সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়: ‘মিথ্যা’ শব্দ ঘিরে বিতর্ক

"আপনার কাছে অনুরোধ- সিসি ফুটেজ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু অনুরোধ করবেন বা তাদের একটু নির্দেশ দেবেন কারা এই কাজটি করেছে। বিরোধী দলের সম্মান ক্ষুণ্ন করার জন্য এটা হয়েছে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে ছিল। "এই জন্য সঠিক তদন্তের নির্দেশনা যদি আপনার মাধ্যমে আসতো তাহলে বিষয়টি পরিষ্কার হতো। স্পিকার বললেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো বিশেষ অধিকার প্রশ্নে আপনি একটা নোটিশ দেন আমরা বিষয়টি বিবেচনা করব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত