ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে ৭১ নম্বর নিয়মে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্য এবং মিথ্যাকে খুব সুন্দরভাবে উল্টো পাল্টা করে বলতে পারেন।
বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে, তিনি একটি মিথ্যা কথা বলেছেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে দুই নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশন পরিচালনা করেন। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো তারা চলে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে একটা কথা বলেছেন।
আরও পড়ুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান
এই কথা বলার কারণে ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে দাঁড়িয়েছেন। স্পিকার বলেন, বিষয়টি গতকালের এবং নতুন করে তোলার প্রয়োজন নেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাল্টা যুক্তি দিয়ে বলেন, বিরোধীদলীয় নেতা দুটি খারাপ শব্দ ব্যবহার করেছেন। এই শব্দটি হচ্ছে মিথ্যা।
আরও পড়ুন, ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি সংসদে, ১৬টি স্থগিত, ৪টি বাতিলের সুপারিশ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি এক্সপাঞ্জ করা হোক। গতকালকের প্রসঙ্গের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় কথা হচ্ছে, তার গতকালের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছিলেন বিরোধীদলীয় নেতা এখানে একটা মিথ্যা বক্তব্য উপস্থাপন করেছেন।রুল ৬২ অনুসারে বিরোধীদলীয় নেতাদের ওয়াকআউট করার অনেক পরে একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। এটি আগে পঠিত বা উত্থাপিত হওয়া অসম্ভব। তাই তিনি বলেছিলেন বিরোধীদলীয় নেতার গতকালের বক্তব্য মিথ্যা ছিল।
আরও পড়ুন, হরমুজ এড়িয়ে বিকল্প পথে সৌদি তেল আনছে বাংলাদেশ
জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, বিভ্রান্তিটা এখানে। একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন, যা গতকাল ভিন্ন নামে এসেছে। বিষয়বস্তু একই ছিল কিন্তু শুধু নাম বদলে গেছে। তিনি আগেরটি জানতেন বলেই বলেছিলেন, এখানে কোনও ভুল তথ্য দেননি।
বিষয় : সংসদ অভিযোগ ডা. শফিকুর অধিবেশন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন