দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মাগুরায় জ্বালানি সংকট লাইনে দাঁড়াচ্ছেন নারীরাও

জ্বালানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে মাগুরা জেলার স্বাভাবিক কার্যক্রম

জ্বালানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে মাগুরা জেলার স্বাভাবিক কার্যক্রম। দীর্ঘ সময় অপেক্ষার পর পেট্রোল, ডিজেল ও অকটেন মিলছে ফিলিং স্টেশনগুলোতে, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।(৩১ মার্চ) শহরের ভিটাসাইর এলাকায় অবস্থিত মা ফাতেমা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে দেখা যায়, কৃষক, যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীদের পাশাপাশি নারীরাও জ্বালানি সংগ্রহে লাইনে দাঁড়িয়ে আছেন।জেলায় মোট ১৪টি ফিলিং স্টেশন থাকলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। বিশেষ করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা সেচযন্ত্র চালাতে ডিজেলের জন্য পাত্র হাতে ভিড় করছেন। চলমান ধান আবাদে জ্বালানির ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

আরো পড়ুন , ধামরাইয়ে অবৈধ ৫ ইটভাটায় অভিযান ২৫ লাখ টাকা জরিমানা

স্থানীয়দের মতে, সাধারণত নারীরা এভাবে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহে অভ্যস্ত নন। তবে বর্তমান পরিস্থিতিতে পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতা করতে তারাও ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে কর্মজীবী মানুষ পড়ছেন বেশি ভোগান্তিতে।সদর উপজেলার কাটাখালি এলাকার আশা বেগম কোলে সন্তান নিয়ে লাইনে দাঁড়িয়ে বলেন, তার স্বামী কৃষিকাজ করেন এবং তেল সংগ্রহে অনেক সময় ব্যয় হওয়ায় কাজে বিঘ্ন ঘটে। তাই তিনি নিজেই তেল নিতে এসেছেন।একই অভিজ্ঞতার কথা জানান সুফিয়া খাতুন। তিনি বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। ফলে কৃষিকাজ ব্যাহত হয়। এ কারণে স্বামীকে সহায়তা করতে তিনিও জ্বালানি সংগ্রহে লাইনে দাঁড়াচ্ছেন।

বিষয় : কার্যক্রম বিপর্যস্ত জ্বালানি সংকট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মাগুরায় জ্বালানি সংকট লাইনে দাঁড়াচ্ছেন নারীরাও

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে মাগুরা জেলার স্বাভাবিক কার্যক্রম। দীর্ঘ সময় অপেক্ষার পর পেট্রোল, ডিজেল ও অকটেন মিলছে ফিলিং স্টেশনগুলোতে, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।(৩১ মার্চ) শহরের ভিটাসাইর এলাকায় অবস্থিত মা ফাতেমা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে দেখা যায়, কৃষক, যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীদের পাশাপাশি নারীরাও জ্বালানি সংগ্রহে লাইনে দাঁড়িয়ে আছেন।জেলায় মোট ১৪টি ফিলিং স্টেশন থাকলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। বিশেষ করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা সেচযন্ত্র চালাতে ডিজেলের জন্য পাত্র হাতে ভিড় করছেন। চলমান ধান আবাদে জ্বালানির ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

আরো পড়ুন , ধামরাইয়ে অবৈধ ৫ ইটভাটায় অভিযান ২৫ লাখ টাকা জরিমানা

স্থানীয়দের মতে, সাধারণত নারীরা এভাবে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহে অভ্যস্ত নন। তবে বর্তমান পরিস্থিতিতে পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতা করতে তারাও ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে কর্মজীবী মানুষ পড়ছেন বেশি ভোগান্তিতে।সদর উপজেলার কাটাখালি এলাকার আশা বেগম কোলে সন্তান নিয়ে লাইনে দাঁড়িয়ে বলেন, তার স্বামী কৃষিকাজ করেন এবং তেল সংগ্রহে অনেক সময় ব্যয় হওয়ায় কাজে বিঘ্ন ঘটে। তাই তিনি নিজেই তেল নিতে এসেছেন।একই অভিজ্ঞতার কথা জানান সুফিয়া খাতুন। তিনি বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। ফলে কৃষিকাজ ব্যাহত হয়। এ কারণে স্বামীকে সহায়তা করতে তিনিও জ্বালানি সংগ্রহে লাইনে দাঁড়াচ্ছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত