দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

জ্বালানি সাশ্রয় ও শিক্ষার ধারাবাহিকতার জন্য নতুন সময়সূচি

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস

বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবেলা এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সময়সূচি ঠিক করার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুসারে, সপ্তাহে মোট ৬ দিন ক্লাস হবে। এর মধ্যে ৩ দিন অফলাইনে আর ৩ দিন অনলাইনে ক্লাস হবে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় এই পরিকল্পনা নিয়ে আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই পরিকল্পনার বিস্তারিত আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন, সিইসির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ, সংসদে তোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিকে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সভায় ছাত্রছাত্রীদের উপস্থিতির চাপ কমাতে একদিন অন্তর অন্তর ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সকল প্রধানগণ এ বিষয়ে একমত হয়েছেন। এছাড়া অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল মাধ্যমে পাঠদান পরিচালনা করতে হবে। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই চিন্তা-ভাবনা করা হচ্ছে। এর আগে, আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান। 

আরও পড়ুন, বগুড়া ও লালমনিরহাটে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর, সৈয়দপুর হবে আঞ্চলিক হাব

শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সংকট মাথায় রেখে আমরা শিক্ষা ব্যবস্থা চালু রাখার পরিকল্পনা করছি। বিশেষ করে রাজধানী এলাকাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অনলাইনে ক্লাসের এই চিন্তাভাবনা করা হয়েছে।’ শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন আসার পরই সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

বিষয় : এভারকেয়ার অনলাইন সময়সূচি অফলাইন ক্লাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবেলা এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সময়সূচি ঠিক করার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুসারে, সপ্তাহে মোট ৬ দিন ক্লাস হবে। এর মধ্যে ৩ দিন অফলাইনে আর ৩ দিন অনলাইনে ক্লাস হবে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় এই পরিকল্পনা নিয়ে আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই পরিকল্পনার বিস্তারিত আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন, সিইসির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ, সংসদে তোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিকে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সভায় ছাত্রছাত্রীদের উপস্থিতির চাপ কমাতে একদিন অন্তর অন্তর ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সকল প্রধানগণ এ বিষয়ে একমত হয়েছেন। এছাড়া অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল মাধ্যমে পাঠদান পরিচালনা করতে হবে। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই চিন্তা-ভাবনা করা হচ্ছে। এর আগে, আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান। 

আরও পড়ুন, বগুড়া ও লালমনিরহাটে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর, সৈয়দপুর হবে আঞ্চলিক হাব

শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সংকট মাথায় রেখে আমরা শিক্ষা ব্যবস্থা চালু রাখার পরিকল্পনা করছি। বিশেষ করে রাজধানী এলাকাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অনলাইনে ক্লাসের এই চিন্তাভাবনা করা হয়েছে।’ শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন আসার পরই সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত