দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

দাম বাড়ার গুঞ্জনে রাজধানীতে তেলপাম্পে অস্থিরতা

নতুন দাম ঘোষণা হওয়ার আগে রাজধানীর তেলপাম্পগুলোতে ভিড় ও অস্থিরতা

আগামী জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা হওয়ার আগে রাজধানীর তেলপাম্পগুলোতে ভিড় ও অস্থিরতা লক্ষ্য করা গেছে। সোমবার রাত থেকেই অনেক পাম্পে ‘তেল নেই’ নোটিশ ঝুলানো হয়েছে, ফলে চালকরা ভোগান্তিতে পড়েছেন।মঙ্গলবার (৩১ মার্চ) ভোর থেকে তেজগাঁও, বাড্ডা, গুলশান ও রমনা এলাকায় দেখা গেছে, বেশিরভাগ পাম্প বন্ধ। খোলা পাম্পেও ‘অকটেন ও পেট্রোল শেষ’ বলে চালকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাম্প মালিকরা ডিপো থেকে সরবরাহ কম থাকাকে দায়ী করছেন, কিন্তু চালকরা গুজব মনে করছেন যে দাম বাড়ার আগে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

আরো পড়ুন , বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ বাড়ছে, ১০ মাসে চাওয়া ২০ হাজার কোটি টাকা

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে সরবরাহে কোনো ঘাটতি নেই। দেশের ডিজেল মজুত বর্তমানে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন, এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আসবে। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ‘সরবরাহ সংকটের চিত্র নয়’, বরং অতিরিক্ত কেনা ও মজুত করার প্রবণতাই সমস্যা।জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসের মতো মঙ্গলবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হবে। এর ফলে দেশের জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

বিষয় : নোটিশ জ্বালানি তেল অস্থিরতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দাম বাড়ার গুঞ্জনে রাজধানীতে তেলপাম্পে অস্থিরতা

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

আগামী জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা হওয়ার আগে রাজধানীর তেলপাম্পগুলোতে ভিড় ও অস্থিরতা লক্ষ্য করা গেছে। সোমবার রাত থেকেই অনেক পাম্পে ‘তেল নেই’ নোটিশ ঝুলানো হয়েছে, ফলে চালকরা ভোগান্তিতে পড়েছেন।মঙ্গলবার (৩১ মার্চ) ভোর থেকে তেজগাঁও, বাড্ডা, গুলশান ও রমনা এলাকায় দেখা গেছে, বেশিরভাগ পাম্প বন্ধ। খোলা পাম্পেও ‘অকটেন ও পেট্রোল শেষ’ বলে চালকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাম্প মালিকরা ডিপো থেকে সরবরাহ কম থাকাকে দায়ী করছেন, কিন্তু চালকরা গুজব মনে করছেন যে দাম বাড়ার আগে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

আরো পড়ুন , বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ বাড়ছে, ১০ মাসে চাওয়া ২০ হাজার কোটি টাকা

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে সরবরাহে কোনো ঘাটতি নেই। দেশের ডিজেল মজুত বর্তমানে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন, এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আসবে। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ‘সরবরাহ সংকটের চিত্র নয়’, বরং অতিরিক্ত কেনা ও মজুত করার প্রবণতাই সমস্যা।জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসের মতো মঙ্গলবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হবে। এর ফলে দেশের জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত