রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু বিভাগে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। তবে টেস্টের পর মাত্র একজন শিশুর হাম শনাক্ত হয়েছে, বাকিদের ক্ষেত্রে নিশ্চিত হয়নি।সোমবার দুপুরে শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ শিশু ভর্তি আছে। এদের মধ্যে ৩৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এই বছর ৩০ শিশু মারা গেছে, যার মধ্যে একজনের হাম পজিটিভ, বাকি ২৯ জন সন্দেহজনকভাবে মারা গেছে। তবে তাদের টেস্ট করেও হাম পজিটিভ পাওয়া যায়নি।
আরো পড়ুন , বাংলা নববর্ষকে জাতীয় উৎসবে রূপ দিতে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ডা. ইয়াসমিন জানান, আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইটি ওয়ার্ডে আইসোলেশনের মাধ্যমে আলাদা রাখা হয়েছে। তিনি বলেন, আক্রান্ত শিশুদের প্রায় ৬৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগের বিষয়। এক বছরের বেশি বয়সী শিশুর ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সংখ্যা কম।
আরো পড়ুন , প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম বলেন, ১২০০ শয্যার রামেকে প্রতিদিন ২৫০০ থেকে ৩৫০০ রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থায় চাপ রয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা প্রদানে চেষ্টা চালাচ্ছেন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন