প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ। রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, মেটাভার্স বৈদেশিক মুদ্রা প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করে দেশে আনা হয়েছে।
আরও পড়ুন, স্পিকারের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে
তিনি আরও জানান, এ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। অপরাধ তদন্ত বিভাগ দীর্ঘদিন ধরে এই অর্থ উদ্ধারে কাজ করে আসছিল। তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন, পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, ঢাকায় সজীব-আদীব
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারে কার্যক্রম এখনও চলমান রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াও অব্যাহত আছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন