রাজধানীর দুটি সিটি করপোরেশনসহ দেশের মোট পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আরও পড়ুন, কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চালু শিগগিরই
রবিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন।
আরও পড়ুন, স্পিকারের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে
এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মো. মোবাশ্বের আলী এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন