জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে এই পদে থাকা যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।আরও পড়ুন, বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণাআগামীকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ইসহাক সরকারের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সূত্র মতে, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। তিনি অতীতে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পান।আরও পড়ুন, শাহবাগ থানায় ছাত্রদল–শিবির সংঘর্ষ, ডাকসু নেতারা মারধরের শিকারদলীয় কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় থাকা ইসহাক সরকার পূর্ববর্তী সময়ে একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন বলেও জানা যায়। পদত্যাগ প্রসঙ্গে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি সরে দাঁড়াচ্ছেন এবং এনসিপির সাংগঠনিক বিস্তারে সহযোগিতা করতে প্রস্তুত। অন্যদিকে ইসহাক সরকার বলেন, বিএনপিতে রাজনৈতিকভাবে জনগণের সেবা করার সুযোগ তিনি পাননি এবং নানা হয়রানির শিকার হয়েছেন। তবে তিনি কোনো বিদ্বেষ না রেখে নতুনভাবে সামনে এগিয়ে যেতে চান। তিনি সবার দোয়া কামনা করেন।