দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

সংসদে প্রযুক্তিগত ত্রুটি নাকি নাশকতা—গঠিত তদন্ত কমিটি

চিফ হুইপ নূরুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলোযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা সাবোটাজ

 (অন্তর্ঘাতমূলক) ছিল কি না, তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা 

হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কী করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।

আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটির’ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি 

চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।গত ১২ মার্চ থেকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

 প্রথম দিনই শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড 

সিস্টেম নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিরোধী দলীয় একজন সদস্য।

আজ সংসদ কমিটির বৈঠক শেষে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, তাঁরা ধারণা করেন এখানে একটা সাবোটাজ হয়েছে। ওই ঘটনা 

তদন্ত করার জন্য সার্জেন্ট এট আর্মসের (সংসদের নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার দায়িত্বে থাকা সংস্থা)

আরো পড়ুন , আজ শনিবার বিএনপি কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতি

 নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আসলেই সাউন্ড সিস্টেমের যে সমস্যা আছে তা দেখার জন্য বাংলাদেশ প্রকৌশল 

বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

চিফ হুইপ জানান, তদন্ত কমিটি প্রধানত দুটো বিষয় দেখবে। প্রথমত, এখানে কোনো সাবোটাজ হয়েছে কি না। দ্বিতীয়ত, সাউন্ড সিস্টেমে সমস্যা কী, তার সমাধান কীভাবে করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, হেডফোন নিয়ে সবার অভিযোগ আছে। তাঁর নিজেরও অভিযোগ আছে। 

এতবড় ঢাওস একটা হেডফোন মাথায় দিয়ে মাথা, কান গরম হয়ে যায়। তিনি জানান, হেডফোন পরিবর্তন করা হবে।

চিফ হুইপ আরও জানান, সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মোটামুটি সব সংসদ সদস্য 

আবাসন সুবিধা পাবেন। স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিপ হুইপ, হুইপ—তাঁদের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা আছে।

বিষয় : কমিটি তদন্তে শব্দযন্ত্রে গোলোযোগের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংসদে প্রযুক্তিগত ত্রুটি নাকি নাশকতা—গঠিত তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলোযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা সাবোটাজ

 (অন্তর্ঘাতমূলক) ছিল কি না, তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা 

হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কী করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।

আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটির’ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি 

চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।গত ১২ মার্চ থেকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

 প্রথম দিনই শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড 

সিস্টেম নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিরোধী দলীয় একজন সদস্য।

আজ সংসদ কমিটির বৈঠক শেষে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, তাঁরা ধারণা করেন এখানে একটা সাবোটাজ হয়েছে। ওই ঘটনা 

তদন্ত করার জন্য সার্জেন্ট এট আর্মসের (সংসদের নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার দায়িত্বে থাকা সংস্থা)

আরো পড়ুন , আজ শনিবার বিএনপি কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতি

 নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আসলেই সাউন্ড সিস্টেমের যে সমস্যা আছে তা দেখার জন্য বাংলাদেশ প্রকৌশল 

বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

চিফ হুইপ জানান, তদন্ত কমিটি প্রধানত দুটো বিষয় দেখবে। প্রথমত, এখানে কোনো সাবোটাজ হয়েছে কি না। দ্বিতীয়ত, সাউন্ড সিস্টেমে সমস্যা কী, তার সমাধান কীভাবে করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, হেডফোন নিয়ে সবার অভিযোগ আছে। তাঁর নিজেরও অভিযোগ আছে। 

এতবড় ঢাওস একটা হেডফোন মাথায় দিয়ে মাথা, কান গরম হয়ে যায়। তিনি জানান, হেডফোন পরিবর্তন করা হবে।

চিফ হুইপ আরও জানান, সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মোটামুটি সব সংসদ সদস্য 

আবাসন সুবিধা পাবেন। স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিপ হুইপ, হুইপ—তাঁদের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা আছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত