দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

লাহোরের জয়ে মোস্তাফিজুর রহমানের দাপট

লাহোরের জয়ে মোস্তাফিজুর রহমানের দাপট
লাহোরের জয়ে মোস্তাফিজুর রহমানের দাপট

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নবাগত হায়দরাবাদ কিংসম্যানকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে। দলের বড় জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন তিনি। টাইগার পেসারের এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

আরও পড়ুন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে ৬-গোল ব্যবধানে হারিয়ে সেমিতে বার্সেলোনা

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রউফ বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগে খেলেছেন। বাংলাদেশের হয়ে তিনি অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এবং আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করেছেন।’ তিনি আরও জানান, ‘আমার চেষ্টা থাকবে মোস্তাফিজের কাছ থেকে নতুন কৌশল শিখে তা মাঠে কাজে লাগানোর। উনি অনেক অভিজ্ঞ বোলার।’

আরও পড়ুন, ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপে সোনা জিতল বাংলাদেশের কম্পাউন্ড আর্চারি দল

রউফ দলের বোলিং ইউনিটের ব্যাপারেও বলেন, ‘আমাদের বোলিং লাইনআপ এমন যে, আন্তর্জাতিক ক্রিকেটেও এরকম শক্তিশালী কম্বিনেশন কম দেখা যায়। আমাদের দলে টি-টোয়েন্টির সেরা বোলাররা আছেন—পেসার ও স্পিনার দুটোই। বেঞ্চেও ভালো বোলার রয়েছে।’ এদিন আরেক টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন লাহোরের জার্সিতে পিএসএলে অভিষেক করেছেন। তবে ব্যাট হাতে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি, ১৩ বলে ১ ছক্কায় ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

বিষয় : টুর্নামেন্ট মোস্তাফিজুর পিএসএল হায়দরাবাদ হারিস রউফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

লাহোরের জয়ে মোস্তাফিজুর রহমানের দাপট

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নবাগত হায়দরাবাদ কিংসম্যানকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে। দলের বড় জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন তিনি। টাইগার পেসারের এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

আরও পড়ুন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে ৬-গোল ব্যবধানে হারিয়ে সেমিতে বার্সেলোনা

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রউফ বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগে খেলেছেন। বাংলাদেশের হয়ে তিনি অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এবং আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করেছেন।’ তিনি আরও জানান, ‘আমার চেষ্টা থাকবে মোস্তাফিজের কাছ থেকে নতুন কৌশল শিখে তা মাঠে কাজে লাগানোর। উনি অনেক অভিজ্ঞ বোলার।’

আরও পড়ুন, ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপে সোনা জিতল বাংলাদেশের কম্পাউন্ড আর্চারি দল

রউফ দলের বোলিং ইউনিটের ব্যাপারেও বলেন, ‘আমাদের বোলিং লাইনআপ এমন যে, আন্তর্জাতিক ক্রিকেটেও এরকম শক্তিশালী কম্বিনেশন কম দেখা যায়। আমাদের দলে টি-টোয়েন্টির সেরা বোলাররা আছেন—পেসার ও স্পিনার দুটোই। বেঞ্চেও ভালো বোলার রয়েছে।’ এদিন আরেক টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন লাহোরের জার্সিতে পিএসএলে অভিষেক করেছেন। তবে ব্যাট হাতে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি, ১৩ বলে ১ ছক্কায় ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত