বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্যারেড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।
আরও পড়ুন, মহান স্বাধীনতা দিবসে বেতগাড়ীতে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান কামাল। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন, ফরিদপুরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপস্থিত সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।
বিষয় : বান্দরবান লামা জাতীয় দিবস মহান স্বাধীনতা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন