মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের চন্দনাইশে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ সদর জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালবেলায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সকলেই গভীর আবেগঘন পরিবেশে শহীদদের স্মরণ করেন।
আরো পড়ুন , রায়পুরে আলোচিত সোহাগ হত্যা মামলার দ্বিতীয় আসামি দেড় মাস পর নারায়ণগঞ্জে গ্রেফতার
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক মাস্টার নুরুল আলম, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরফাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মনজুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাদের হোসেন, প্রচার সম্পাদক মো. সবুজ মৃধাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই দিনটি বাঙালি জাতির জন্য এক গৌরবময় ও শোকাবহ স্মৃতির প্রতীক। শহীদদের এই ত্যাগ কখনোই বৃথা যেতে পারে না।তাঁরা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিষয় : প্রেসক্লাব গভীর শ্রদ্ধা শহীদ মিনার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন