জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ বলেছেন, দেশটাকে ধ্বংসস্তুপ থেকে বের করে সুন্দর করে গড়ে তোলা হবে। আমরা এ দেশে বসবাস করি। আমরা বাংলাদেশি। আমরা গর্বে সঙ্গে পরিচয় দেই, আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি। বারবার আমাদের দাবিয়ে রাখার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই দীর্ঘায়িত হয়নি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন , নতুন সূচিতে বিএনপির আলোচনা সভা
তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিজের জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি, জীবনের চেয়ে আমাদের দেশকে বেশি ভালোবাসি। এখন আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।এতে সালাম গ্রহণ করেন হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দুর্জয় হবিগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিষয় : ষড়যন্ত্র অঙ্গীকার ধ্বংসস্তুপ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ বলেছেন, দেশটাকে ধ্বংসস্তুপ থেকে বের করে সুন্দর করে গড়ে তোলা হবে। আমরা এ দেশে বসবাস করি। আমরা বাংলাদেশি। আমরা গর্বে সঙ্গে পরিচয় দেই, আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি। বারবার আমাদের দাবিয়ে রাখার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই দীর্ঘায়িত হয়নি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন , নতুন সূচিতে বিএনপির আলোচনা সভা
তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিজের জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি, জীবনের চেয়ে আমাদের দেশকে বেশি ভালোবাসি। এখন আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।এতে সালাম গ্রহণ করেন হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দুর্জয় হবিগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আপনার মতামত লিখুন