দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

বাগেরহাটে পাম্পে তেল সংকট, খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে প্রশাসনের নীরব ভূমিকা

বাগেরহাট জেলায় হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না থাকায় সেগুলো বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সুযোগে খোলা বাজারে অসাধু খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি করছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা খোঁজ নিয়ে দেখা যায়, পেট্রোল ও অকটেনের স্বাভাবিক সরবরাহ বন্ধ থাকায় সাধারণ ভোক্তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন ব্যবহার করতে পারছেন না। এদিকে সংকটের সুযোগ নিয়ে কিছু খুচরা ব্যবসায়ী খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল ও অকটেন প্রায় ২০০ টাকা দরে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে ধান ক্ষেত থেকে লা-শ উদ্ধার" পরিবারের দাবী বাবাকে হ-ত্যা করেছে ছেলে

স্থানীয়রা অভিযোগ করেন, হঠাৎ করে পাম্পগুলোতে তেল না থাকায় তারা বাধ্য হয়ে বেশি দামে তেল কিনছেন। কিন্তু বিষয়টি দেখেও প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি তাদের। মোটরসাইকেল চালক মোঃ আলাউদ্দিন বলেন, ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পাম্প ঘুরছি, কিন্তু কোথাও তেল পাচ্ছি না। গুরুত্বপূর্ণ কাজ থাকলেও তেলের অভাবে যেতে পারছি না। এমন পরিস্থিতিতে আমরা চরম বিপাকে পড়েছি।

আরও পড়ুন, মহেশপুরে ঈদের ছুটি না কাটিয়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দিয়েছেন সুরাইয়া আক্তার

অন্য এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, খোলা বাজারে ২০০ টাকা লিটার দরে তেল বিক্রি হচ্ছে, অথচ পাম্পে তেল নেই। যদি খোলা বাজারে তেল পাওয়া যায়, তাহলে পাম্পে কেন দেওয়া যাচ্ছে না এটাই আমাদের প্রশ্ন। এতে সাধারণ মানুষকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ জানায়, দৈনিক যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, সরবরাহ পেলেও তা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এদিকে কিছু অসাধু খুচরা ব্যবসায়ী বেশি দামে তেল বিক্রি করায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং পাম্প মালিকরাও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন, মহেশপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত কর্মীর বাড়ীতে ঈদ উপহার

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জানার পরপরই আমি জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হবে। কেউ যেন অনৈতিকভাবে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখবে।

বিষয় : বাগেরহাট পেট্রোল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাগেরহাটে পাম্পে তেল সংকট, খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে প্রশাসনের নীরব ভূমিকা

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত