দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসক হিসেবে সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ আজিজুর রহমান আলোচনায়

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সম্ভাব্য উপজেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্তমান উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলার চেয়ারম্যান এডভোকেট মোঃ আজিজুর রহমান।

আরও  পড়ুন, বেলকুচিতে অবহেলিত ও অসহায় ব্যক্তিদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকা এই প্রবীণ নেতা তৃণমূল থেকে উঠে এসে এলাকায় একটি সুদৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এদিকে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিক মামলার সম্মুখীন হন। 

২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করে তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়ও বিপুল ভোটে বিজয়ী হয়ে ফুলবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তার দক্ষতা ও সুনামের কথা এখনো স্থানীয়দের মুখে মুখে শোনা যায়। তার সততা নিষ্ঠা ও জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগ সরকার তাকে বিভিন্ন মামলা জড়িয়ে তাকে রাজনীতি থেকে দূরে ঠেলে দিতে ২০১৫ সালের ১২ জানুয়ারি দায়েরকৃত একটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ (সংশোধনী ২০০২) এর ৩/৪ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩৪১/৪২৭ ধারায় তাকে আসামি করা হয়। ফুলবাড়ীয়া থানার ওই মামলায় তিনি ১নং আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন এবং পরবর্তীতে দীর্ঘদিন কারাবরণ করেন।

আরও পড়ুন, ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বর্তমানে তিনি ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। তিনি ২০১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে অংশগ্রহণ করেন বলেও জানা গেছে।এদিকে সম্ভাব্য উপজেলা প্রশাসক হিসেবে তার নাম সামনে আসায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং জনসম্পৃক্ততা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে সক্ষম হবে।

আরও পড়ুন, প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়,  একজন অভিজ্ঞ, সৎ ও জনবান্ধব প্রশাসক হিসেবে এডভোকেট মোঃ আজিজুর রহমানকে দেখতে চান। তাদের মতে, তার নেতৃত্বে উপজেলার উন্নয়ন কার্যক্রম এবং বিএনপি'র দলীয় কার্যক্রম আরও বেগবান হবে এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক পথচলা, নেতৃত্বগুণ এবং অতীতের সফলতা তাকে এই আলোচনার  নিয়ে এসেছে, যা ফুলবাড়ীয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বিষয় : ময়মনসিংহ ফুলবাড়ীয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসক হিসেবে সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ আজিজুর রহমান আলোচনায়

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত