ঈদকে সামনে রেখে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নির্বিঘ্ন করতে ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার সরকার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের নিয়মিত ছুটি। এ সময় সাধারণত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের চাহিদা বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরো পড়ুন , ঈদযাত্রা শুরু ঘরমুখো মানুষের ঢল
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। ওই দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে গত ১০ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরিপোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন