দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঈদযাত্রা শুরু ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রা শুরু  ঘরমুখো মানুষের ঢল
ঈদযাত্রার শেষদিকে রেল, সড়ক ও লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা গেছে।

ঈদযাত্রার শেষদিকে রেল, সড়ক ও লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে  ভোর থেকেই বাড়তি চাপ প্রতিটি ট্রেনেই রয়েছে। উত্তরবঙ্গের সব ট্রেনেই দেখা গেছে উপচে পড়া ভিড়।এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শিডিউল মেনে যথাসময়েই ছেড়ে গেছে সব কটি ট্রেন। ট্রেনে ভিড় থাকলেও, শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। 

এদিকে, সড়কপথে এবারের ঈদ যাত্রায় তুলনামূলক স্বস্তির চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন।

আরো পড়ুন , লঞ্চ ভাড়ায় ১০ শতাংশ ছাড় জানালেন নৌ প্রতিমন্ত্রী

 যদিও টিকিট সংগ্রহ নিয়ে কিছু অভিযোগ থাকলেও ভোগান্তি ছাড়া পরিবারের সঙ্গে বাড়ির পথে রওনা হতে পেরে খুশি যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশে যানজট দেখা গেলেও অন্যান্য বারের মত উত্তরাঞ্চলমুখী সড়কগুলোতে বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
 
এছাড়া সকাল থেকে ভিড় বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল ৯টা পর্যন্ত ২২টি লঞ্চ দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। ঘাটে ভোলা ও চাঁদপুর রুটের লঞ্চে যাত্রী বেশি ছিল।দক্ষিণাঞ্চলের বরিশালে সড়ক পথে ভিড় বেশি থাকায় লঞ্চের যাত্রী চাপ কম। তাই স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য লঞ্চেই পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। অনেকে বাসের আগাম টিকিট না পাওয়ায় ঝক্কিঝামেলা এড়াতে সময় নিয়ে নৌপথে যাত্রা করছেন।

বিষয় : আনন্দ পরিবার ঈদযাত্রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ঈদযাত্রা শুরু ঘরমুখো মানুষের ঢল

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

ঈদযাত্রার শেষদিকে রেল, সড়ক ও লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে  ভোর থেকেই বাড়তি চাপ প্রতিটি ট্রেনেই রয়েছে। উত্তরবঙ্গের সব ট্রেনেই দেখা গেছে উপচে পড়া ভিড়।এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শিডিউল মেনে যথাসময়েই ছেড়ে গেছে সব কটি ট্রেন। ট্রেনে ভিড় থাকলেও, শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। 

এদিকে, সড়কপথে এবারের ঈদ যাত্রায় তুলনামূলক স্বস্তির চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন।

আরো পড়ুন , লঞ্চ ভাড়ায় ১০ শতাংশ ছাড় জানালেন নৌ প্রতিমন্ত্রী

 যদিও টিকিট সংগ্রহ নিয়ে কিছু অভিযোগ থাকলেও ভোগান্তি ছাড়া পরিবারের সঙ্গে বাড়ির পথে রওনা হতে পেরে খুশি যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশে যানজট দেখা গেলেও অন্যান্য বারের মত উত্তরাঞ্চলমুখী সড়কগুলোতে বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
 
এছাড়া সকাল থেকে ভিড় বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল ৯টা পর্যন্ত ২২টি লঞ্চ দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। ঘাটে ভোলা ও চাঁদপুর রুটের লঞ্চে যাত্রী বেশি ছিল।দক্ষিণাঞ্চলের বরিশালে সড়ক পথে ভিড় বেশি থাকায় লঞ্চের যাত্রী চাপ কম। তাই স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য লঞ্চেই পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। অনেকে বাসের আগাম টিকিট না পাওয়ায় ঝক্কিঝামেলা এড়াতে সময় নিয়ে নৌপথে যাত্রা করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত