এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)–এর মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।রোববার বাংলাদেশ ব্যাংক জানায়, দুই মাসের আকু বিল বাবদ মোট ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।এ পরিশোধের পর ১০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে, যা এর আগে ছিল ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ।এখন ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।আরও পড়ুন , ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়ছে রেমিট্যান্সআকু হলো এশিয়ার ৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা, যেখানে আমদানি-রপ্তানি বাণিজ্যের বিল প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়।আকু হলো এশিয়ার ৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইরান, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ এর সদস্য।এই ব্যবস্থায় আমদানি-রপ্তানির বাণিজ্য বিল প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়, ফলে নির্দিষ্ট সময়ে রিজার্ভে সাময়িক চাপ তৈরি হলেও তা নিয়মিত প্রক্রিয়ার অংশ।অর্থনীতিবিদরা বলছেন, এটি কোনো সংকট নয় বরং নিয়মিত বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অংশ হিসেবে রিজার্ভে ওঠানামা ঘটে।আরও পড়ুন , যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রভাব: চার মাসেই দ্বিগুণ আমদানি