দৈনিক সংবাদ দিগন্ত

লাকি তাসনিয়া ফারিণ

লাকি তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ

ঠিক এক বছর পর মুক্তি পেতে যাচ্ছে তাসনিয়া ফারিণ অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’। তাও আবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। গত বছর নিজের প্রথম বাণিজ্যিক ছবি ‘ইনসাফ’ এ শরিফুল রাজের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। ছবিটিতে তার অভিনয়, নাচ, অ্যাকশন- দর্শকদের নজর কাড়ে। সবমিলিয়ে নাটকের এই তারকার বেশ ভালো একটি অভিষেক হয় বাণিজ্যিক সিনেমায়। আর তার পরই আরও বড় কিছুর অপেক্ষায় প্রহর গুনছিলেন ফারিণ। হয়েছেও তাই। এবারের ঈদের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘প্রিন্স’ এর নায়িকা হয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তিনি। 

আরো পড়ুন , ফেসবুকে রহস্যময় বার্তা পরীমনির

এরই মধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। দ্রুতই প্রকাশ হওয়ার কথা রয়েছে গান। আর ঈদের দিন থেকেই দেশের সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এ ছবিতে ফারিণ কি ধরনের চরিত্রে অভিনয় করেছেন সেটা গোাপনই রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো ইঙ্গিতও মেলেনি। অভিনেত্রী নিজেও চাইছেন না মুক্তির আগে এ বিষয়ে কিছু বলতে। তবে ফারিণ ছবিটি মুক্তি প্রসঙ্গে বলেন, আমি খুব লাকি পর পর দুই ঈদে মুক্তি পাচ্ছে আমার ছবি। ‘প্রিন্স’ একটি পরিপূর্ণ ছবি। এখানে সব কিছু আছে। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।

বিষয় : প্রশংসিত সিনেমা সুপারস্টার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

লাকি তাসনিয়া ফারিণ

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

ঠিক এক বছর পর মুক্তি পেতে যাচ্ছে তাসনিয়া ফারিণ অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’। তাও আবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। গত বছর নিজের প্রথম বাণিজ্যিক ছবি ‘ইনসাফ’ এ শরিফুল রাজের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। ছবিটিতে তার অভিনয়, নাচ, অ্যাকশন- দর্শকদের নজর কাড়ে। সবমিলিয়ে নাটকের এই তারকার বেশ ভালো একটি অভিষেক হয় বাণিজ্যিক সিনেমায়। আর তার পরই আরও বড় কিছুর অপেক্ষায় প্রহর গুনছিলেন ফারিণ। হয়েছেও তাই। এবারের ঈদের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘প্রিন্স’ এর নায়িকা হয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তিনি। 

আরো পড়ুন , ফেসবুকে রহস্যময় বার্তা পরীমনির

এরই মধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। দ্রুতই প্রকাশ হওয়ার কথা রয়েছে গান। আর ঈদের দিন থেকেই দেশের সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এ ছবিতে ফারিণ কি ধরনের চরিত্রে অভিনয় করেছেন সেটা গোাপনই রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো ইঙ্গিতও মেলেনি। অভিনেত্রী নিজেও চাইছেন না মুক্তির আগে এ বিষয়ে কিছু বলতে। তবে ফারিণ ছবিটি মুক্তি প্রসঙ্গে বলেন, আমি খুব লাকি পর পর দুই ঈদে মুক্তি পাচ্ছে আমার ছবি। ‘প্রিন্স’ একটি পরিপূর্ণ ছবি। এখানে সব কিছু আছে। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত