দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

দুর্বৃত্তদের গুলিতে নিহত বাগেরহাটের শ্রমিক লীগ নেতা

দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিহত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা-এ দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট-চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে। রাতের দিকে শেখ সোহাগ ওই সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শেখ সোহাগের বাড়ি মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামে। তিনি এলাকায় শ্রমিক লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

আরো পড়ুন , নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা নারায়ণগঞ্জে প্রাণ হারালেন ৪ জন

এর আগে গত ৭ মার্চ একই এলাকায় শেখ সোহাগের মোল্লাহাট বাজারে থাকা টিনের দোকানের কর্মচারী নুর ইসলাম (২৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয় বলে জানা গেছে। নুর ইসলামের বাড়ি উপজেলার কুলিয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।স্বল্প সময়ের ব্যবধানে দুটি গুলির ঘটনায় মোল্লাহাট এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।মোল্লাহাট থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয় : শিক্ষার্থী নিহত গুলিবিদ্ধ শ্রমিক লীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দুর্বৃত্তদের গুলিতে নিহত বাগেরহাটের শ্রমিক লীগ নেতা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা-এ দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট-চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে। রাতের দিকে শেখ সোহাগ ওই সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শেখ সোহাগের বাড়ি মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামে। তিনি এলাকায় শ্রমিক লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

আরো পড়ুন , নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা নারায়ণগঞ্জে প্রাণ হারালেন ৪ জন

এর আগে গত ৭ মার্চ একই এলাকায় শেখ সোহাগের মোল্লাহাট বাজারে থাকা টিনের দোকানের কর্মচারী নুর ইসলাম (২৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয় বলে জানা গেছে। নুর ইসলামের বাড়ি উপজেলার কুলিয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।স্বল্প সময়ের ব্যবধানে দুটি গুলির ঘটনায় মোল্লাহাট এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।মোল্লাহাট থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত