দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

সিরিজ নির্ধারণী ম্যাচে সম্ভাব্য একাদশে বাংলাদেশ

প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরে পাকিস্তান। ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় লক্ষ্য তাড়া করার সক্ষমতা যাচাই করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই পরীক্ষায় সফল হতে পারেনি দল। তাই শেষ ম্যাচে ঝুঁকি নেওয়া হবে নাকি নিরাপদ পথে হাঁটা হবে, তা নিয়ে রয়েছে আলোচনা।

বাংলাদেশ দলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে নিয়ে শুরু করলেও এই জুটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আরো পড়ুন , অস্ট্রেলিয়ার প্রশংসায় ভাসছে ইরানের নারী দল

 তামিম একটি ম্যাচে ভালো করলেও সাইফ হাসান দুই ম্যাচেই ব্যর্থ। তাই শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। এবার তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা জোরালো। সাইফ হাসান বাদ পড়তে পারেন, তবে ডানহাতি–বাঁহাতি সমন্বয়ের কথা ভেবে তানজিদকেও বিশ্রাম দেওয়া হতে পারে।পেস আক্রমণেও পরিবর্তনের আভাস আছে। টানা ম্যাচ খেলায় এক পেসারকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হতে পারে শরিফুল ইসলামকে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানা বা মোস্তাফিজুর রহমান-এই তিনজনের মধ্যে একজনকে বাইরে থাকতে হতে পারে।

বিষয় : ম্যাচ বাংলাদেশ সিরিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিরিজ নির্ধারণী ম্যাচে সম্ভাব্য একাদশে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরে পাকিস্তান। ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় লক্ষ্য তাড়া করার সক্ষমতা যাচাই করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই পরীক্ষায় সফল হতে পারেনি দল। তাই শেষ ম্যাচে ঝুঁকি নেওয়া হবে নাকি নিরাপদ পথে হাঁটা হবে, তা নিয়ে রয়েছে আলোচনা।

বাংলাদেশ দলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে নিয়ে শুরু করলেও এই জুটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আরো পড়ুন , অস্ট্রেলিয়ার প্রশংসায় ভাসছে ইরানের নারী দল

 তামিম একটি ম্যাচে ভালো করলেও সাইফ হাসান দুই ম্যাচেই ব্যর্থ। তাই শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। এবার তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা জোরালো। সাইফ হাসান বাদ পড়তে পারেন, তবে ডানহাতি–বাঁহাতি সমন্বয়ের কথা ভেবে তানজিদকেও বিশ্রাম দেওয়া হতে পারে।পেস আক্রমণেও পরিবর্তনের আভাস আছে। টানা ম্যাচ খেলায় এক পেসারকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হতে পারে শরিফুল ইসলামকে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানা বা মোস্তাফিজুর রহমান-এই তিনজনের মধ্যে একজনকে বাইরে থাকতে হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত