দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মধ্যরাতে থানার পাশে দিঘিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

থানার পাশে দিঘিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফের ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) রাত প্রায় ১টার দিকে মডেল থানা-সংলগ্ন দিঘির উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মরদেহটি উদ্ধার করে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান কয়েকজন পথচারী। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন , গোপনে নগ্ন ছবি তুলে ইন্টারনেটে প্রচার, যুবক আটক

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯–এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পিবিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : মরদেহ দিঘি থানা-সংলগ্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মধ্যরাতে থানার পাশে দিঘিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

ফের ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) রাত প্রায় ১টার দিকে মডেল থানা-সংলগ্ন দিঘির উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মরদেহটি উদ্ধার করে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান কয়েকজন পথচারী। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন , গোপনে নগ্ন ছবি তুলে ইন্টারনেটে প্রচার, যুবক আটক

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯–এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পিবিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত