দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সিরিজ জিতলেই র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠতে পারে টাইগাররা

আইসিসির র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠার হাতছানি রয়েছে মিরাজদের।

ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, আইসিসির র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠার হাতছানি রয়েছে মিরাজদের। নাহিদ রানা টর্নেডো গতির বোলিং ও তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে ৮ উইকেটে। অবিশ্বাস্য হলেও সত্য বল বাকি ছিল ২০৯টি। নাহিদ গতি ও বাউন্সে শাহিন আফ্রিদিদের দৃঢ়তা ভেঙেচুরে ২৪ রানের খরচে নেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার। তানজিদ ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। প্রথম ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় ওয়ানডে মিরপুরে দুপুর আড়াইটায় মাঠে নামবে। যদি ম্যাচটি জিতে যায় টাইগাররা, তাহলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করবে এক ম্যাচ হাতে রেখে। 

আরো পড়ুন , মেসির গোলশূন্য উপস্থিতিতে ন্যাশভিল ও মায়ামি ম্যাচ ড্র

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত সিরিজ জিতেছে একবার, ২০১৫ সালে। ১১ বছর আগে ঘরের মাটিতে সিরিজটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যদি সিরিজ জিতে যান মিরাজরা, তাহলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে আসবে টাইগাররা। বর্তমানে ৭৭ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের বিচারে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পেছনে। ওয়েস্ট ইন্ডিজ এখন ৯ নম্বরে, বাংলাদেশ ১০ নম্বরে। আজ জিতলেই টাইগারদের পয়েন্ট হবে ৭৯। ক্যারিবীয়দের টপকে চলে আসবে ৯ নম্বরে। যদি ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে পয়েন্ট হবে ৮১। র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। 

বিষয় : পাকিস্তান র‍্যাঙ্কিং টাইগার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সিরিজ জিতলেই র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠতে পারে টাইগাররা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, আইসিসির র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠার হাতছানি রয়েছে মিরাজদের। নাহিদ রানা টর্নেডো গতির বোলিং ও তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে ৮ উইকেটে। অবিশ্বাস্য হলেও সত্য বল বাকি ছিল ২০৯টি। নাহিদ গতি ও বাউন্সে শাহিন আফ্রিদিদের দৃঢ়তা ভেঙেচুরে ২৪ রানের খরচে নেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার। তানজিদ ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। প্রথম ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় ওয়ানডে মিরপুরে দুপুর আড়াইটায় মাঠে নামবে। যদি ম্যাচটি জিতে যায় টাইগাররা, তাহলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করবে এক ম্যাচ হাতে রেখে। 

আরো পড়ুন , মেসির গোলশূন্য উপস্থিতিতে ন্যাশভিল ও মায়ামি ম্যাচ ড্র

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত সিরিজ জিতেছে একবার, ২০১৫ সালে। ১১ বছর আগে ঘরের মাটিতে সিরিজটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যদি সিরিজ জিতে যান মিরাজরা, তাহলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে আসবে টাইগাররা। বর্তমানে ৭৭ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের বিচারে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পেছনে। ওয়েস্ট ইন্ডিজ এখন ৯ নম্বরে, বাংলাদেশ ১০ নম্বরে। আজ জিতলেই টাইগারদের পয়েন্ট হবে ৭৯। ক্যারিবীয়দের টপকে চলে আসবে ৯ নম্বরে। যদি ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে পয়েন্ট হবে ৮১। র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত