দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তেলবাহী ট্রাক

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন। (১১ মার্চ) রাত ৮টার দিকে পাটুরিয়া ৫ নাম্বার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।আহত ট্রাকচালক মো. শরিফুল ইসলাম (৪০) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা। তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার দাশুরিয়া এলাকা থেকে রাইচবার্ন অয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন চালক শরিফুল ইসলাম। রাতের দিকে শাহ মাখদুম নামের একটি ফেরি থেকে ট্রাকটি নামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ঘাটের র্যাম্প থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

আরো পড়ুন , ঈদের আগে অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ দোকান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

ঘটনার পরপরই ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরিদল ট্রাকচালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে আরিচা স্থলবন্দর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাকটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে জীবিত উদ্ধার করে। 

বিষয় : তেলবাহী ট্রাক ফেরিঘাট পদ্মা নদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তেলবাহী ট্রাক

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন। (১১ মার্চ) রাত ৮টার দিকে পাটুরিয়া ৫ নাম্বার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।আহত ট্রাকচালক মো. শরিফুল ইসলাম (৪০) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা। তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার দাশুরিয়া এলাকা থেকে রাইচবার্ন অয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন চালক শরিফুল ইসলাম। রাতের দিকে শাহ মাখদুম নামের একটি ফেরি থেকে ট্রাকটি নামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ঘাটের র্যাম্প থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

আরো পড়ুন , ঈদের আগে অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ দোকান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

ঘটনার পরপরই ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরিদল ট্রাকচালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে আরিচা স্থলবন্দর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাকটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে জীবিত উদ্ধার করে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত