দৈনিক সংবাদ দিগন্ত

মুখ খুললেন মালাইকা

মুখ খুললেন মালাইকা
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। শোবিজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তরা একইভাবে কৌতূহলী। আরবাজ খানের সাবেক স্ত্রী ও অর্জুন কাপুরের সাবেক প্রেমিকা মালাইকা এবার নতুন করে সংবাদ শিরোনামে এলেন।সবশেষ এক হিরা ব্যবসায়ীর সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।  তবে এবার কোনো গুঞ্জন না রেখে নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন তিনি। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার, রাজনৈতিক ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব নভজ্যোৎ সিং সিধু।সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হন মালাইকা। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান।

আরো পড়ুন , খেপলেন পরীমণি

  নভজ্যোত সিং সিধুকে তিনি তার ‘সত্যিকারের বন্ধু’ বলে অভিহিত করেন। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে।ওই অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন।  এই সাধারণ কিন্তু আন্তরিক উপহারগুলোই তাদের মধ্যকার গভীর বন্ধুত্বের প্রতিফলন।

বিষয় : আলোচনা কৌতূহলী নৃত্যশিল্পী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মুখ খুললেন মালাইকা

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। শোবিজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তরা একইভাবে কৌতূহলী। আরবাজ খানের সাবেক স্ত্রী ও অর্জুন কাপুরের সাবেক প্রেমিকা মালাইকা এবার নতুন করে সংবাদ শিরোনামে এলেন।সবশেষ এক হিরা ব্যবসায়ীর সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।  তবে এবার কোনো গুঞ্জন না রেখে নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন তিনি। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার, রাজনৈতিক ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব নভজ্যোৎ সিং সিধু।সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হন মালাইকা। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান।

আরো পড়ুন , খেপলেন পরীমণি

  নভজ্যোত সিং সিধুকে তিনি তার ‘সত্যিকারের বন্ধু’ বলে অভিহিত করেন। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে।ওই অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন।  এই সাধারণ কিন্তু আন্তরিক উপহারগুলোই তাদের মধ্যকার গভীর বন্ধুত্বের প্রতিফলন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত