দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

শরীয়তপুরে গুড়ের মধ্যে পোকা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা

গুড়ের মধ্যে পোকা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা

১০ মার্চ, ২০২৬ খ্রি. তারিখ শরীয়তপুরের  সদর উপজেলাস্থ কোর্ট মোড় ও চৌরঙ্গী মোড়  এলাকায় বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌরঙ্গী মোড় এলাকার "আল আকসা সুপার মার্কেট" নামক সুপার শপে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত ভেজাল গুড় পাওয়া যায়।গুড় গুলোতে অসংখ্য পোকা ছিল এবং প্রতিষ্ঠানটি এগুলো জনসাধারণের কাছে বিক্রি করছিল। এছাড়াও প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন খাদ্য রং, ভুয়া লেবেল যুক্ত মশলা, নকল মিশ্রি, মেয়াদোত্তীর্ন ও লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এছাড়াও "তামিম ফ্যামিলি ফুড মার্ট" নামক সুপারশপে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত গুড় এবং টেক্সটাইল ডাইযুক্ত রঙ্গিন চিপস পাওয়া যায়।

আরো পড়ুন , গ্যাস ভর্তি চলন্ত বোমা মহাসড়কের পাম্পগুলোতে চলছে অবৈধ কন্টেইনার সার্ভিস বাণিজ্য

 মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এইসব খাদ্যপণ্য মজুদ ও বিক্রয়ের অপরাধের কারণে প্রতিষ্ঠান দুইটির মালিকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য আইন মোতাবেক নিয়মিত  মামলা দায়ের করা হয় এবং এই সকল খাদ্যপণ্য বিধি মোতাবেক জব্দ করা হয়। এছাড়াও "স্বপ্ন" সুপার শপ থেকে অনুমোদনহীন ফুড কালার জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জনাব লাভলী শীল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুর  এবং  সার্বিক সমন্বয়ে ছিলেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য কর্মকতা, শরীয়তপুর। এছাড়াও সহায়তা প্রদান করেন জনাব লাইলী আক্তার, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক; জনাব আলেয়া বেগম, দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক,শরীয়তপুর সদর  এবং র‍্যাব-৮ ও বাংলাদেশ পুলিশের একটি করে চৌকস টিম।ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধে এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালতের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান নিরাপদ খাদ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শরীয়তপুরে গুড়ের মধ্যে পোকা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

১০ মার্চ, ২০২৬ খ্রি. তারিখ শরীয়তপুরের  সদর উপজেলাস্থ কোর্ট মোড় ও চৌরঙ্গী মোড়  এলাকায় বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌরঙ্গী মোড় এলাকার "আল আকসা সুপার মার্কেট" নামক সুপার শপে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত ভেজাল গুড় পাওয়া যায়।গুড় গুলোতে অসংখ্য পোকা ছিল এবং প্রতিষ্ঠানটি এগুলো জনসাধারণের কাছে বিক্রি করছিল। এছাড়াও প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন খাদ্য রং, ভুয়া লেবেল যুক্ত মশলা, নকল মিশ্রি, মেয়াদোত্তীর্ন ও লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এছাড়াও "তামিম ফ্যামিলি ফুড মার্ট" নামক সুপারশপে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত গুড় এবং টেক্সটাইল ডাইযুক্ত রঙ্গিন চিপস পাওয়া যায়।

আরো পড়ুন , গ্যাস ভর্তি চলন্ত বোমা মহাসড়কের পাম্পগুলোতে চলছে অবৈধ কন্টেইনার সার্ভিস বাণিজ্য

 মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এইসব খাদ্যপণ্য মজুদ ও বিক্রয়ের অপরাধের কারণে প্রতিষ্ঠান দুইটির মালিকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য আইন মোতাবেক নিয়মিত  মামলা দায়ের করা হয় এবং এই সকল খাদ্যপণ্য বিধি মোতাবেক জব্দ করা হয়। এছাড়াও "স্বপ্ন" সুপার শপ থেকে অনুমোদনহীন ফুড কালার জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জনাব লাভলী শীল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুর  এবং  সার্বিক সমন্বয়ে ছিলেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য কর্মকতা, শরীয়তপুর। এছাড়াও সহায়তা প্রদান করেন জনাব লাইলী আক্তার, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক; জনাব আলেয়া বেগম, দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক,শরীয়তপুর সদর  এবং র‍্যাব-৮ ও বাংলাদেশ পুলিশের একটি করে চৌকস টিম।ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধে এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালতের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত