দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চন্দনাইশে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মুখে এ মহড়া প্রদর্শন করা হয়।

মহড়ার মাধ্যমে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে বাস্তবধর্মী প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে নিরাপদে নিজেকে রক্ষা করতে হবে এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

ভূমিকম্পের সময় করণীয় হিসেবে “ড্রপ, কভার, হোল্ড (Drop, Cover, Hold)” পদ্ধতির অনুশীলন করানো হয়। অংশগ্রহণকারীদের দেখানো হয়, ভূমিকম্প অনুভূত হলে কীভাবে দ্রুত নিচু হয়ে শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে এবং নিরাপদে অবস্থান করতে হবে। একই সঙ্গে কম্পন থেমে গেলে কীভাবে দ্রুত খোলা ও নিরাপদ স্থানে সরে যেতে হবে তা প্রদর্শন করা হয়।

আরো পড়ুন , স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় নারী চেয়ারম্যান প্রার্থী লিপি আক্তার রুনা

অন্যদিকে অগ্নিকাণ্ডের সময় উদ্ধার তৎপরতার মহড়ায় দেখানো হয়, আগুন লাগলে কীভাবে আতঙ্কিত না হয়ে দ্রুত ভবন থেকে বের হয়ে আসতে হবে এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল। এ সময় উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের নিরাপদে বহন করা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং সিপিআর (CPR)সহ জীবনরক্ষাকারী মৌলিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক দল এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা উদ্ধার সরঞ্জাম প্রদর্শনের পাশাপাশি বাস্তবসম্মত পরিস্থিতি তৈরি করে উদ্ধার তৎপরতার অনুশীলন পরিচালনা করেন।আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক মহড়া মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং জরুরি মুহূর্তে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সমন্বিতভাবে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করে। ভবিষ্যতেও জনসাধারণকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় : অগ্নিকাণ্ড দুর্যোগ মহড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চন্দনাইশে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত