দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

গৃহবধূর মৃত্যু মাদারীপুরে শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা

মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে ৭ মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিন দিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরপর গৃহবধূর ওপর নজর পড়ে শ্বশুরের। দেন মানসিক যন্ত্রণা ও কুপ্রস্তাবও। স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সকালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন।খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন , হাঁস চুরির অভিযোগে অপমান, যুবকের মর্মান্তিক আত্মহত্যা

 এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিহতের ময়নাতদন্তও। এ ঘটনার জেরে রাতে সাথীর শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধরা। পরে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌপথ থাকায় বিকল্প সড়কে ঘুরে যেতে ফায়ার সার্ভিসের সময় লাগে দ্বিগুণ। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোতলা ভবনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর আগেই বসতঘর পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, পেট্রোল দিয়ে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।’

বিষয় : মৃত্যু অগ্নিসংযোগ গৃহবধূ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গৃহবধূর মৃত্যু মাদারীপুরে শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে ৭ মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিন দিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরপর গৃহবধূর ওপর নজর পড়ে শ্বশুরের। দেন মানসিক যন্ত্রণা ও কুপ্রস্তাবও। স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সকালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন।খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন , হাঁস চুরির অভিযোগে অপমান, যুবকের মর্মান্তিক আত্মহত্যা

 এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিহতের ময়নাতদন্তও। এ ঘটনার জেরে রাতে সাথীর শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধরা। পরে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌপথ থাকায় বিকল্প সড়কে ঘুরে যেতে ফায়ার সার্ভিসের সময় লাগে দ্বিগুণ। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোতলা ভবনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর আগেই বসতঘর পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, পেট্রোল দিয়ে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত