দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ তিনজন আহত

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  রাতে দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ঝুটের গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির ও ভাড়াটিয়া লিটন নামে তিনজন আহত হয়েছেন। তদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ইফতারের পর ভবনটির নিচ তলায় ঝুটের গোডাউনে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধ্বসে পড়ে। আশপাশের কয়েকটি বাসার দরজা ও জানালা ভেঙে গেছে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন , নেশার টাকা নিয়ে দাঙ্গা, পথশিশুর আঘাতে বন্ধুর মৃত্যু

 খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, ইফতারের পর পরই বিকট আওয়াজ পাই। এরপর এসে দেখি একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজনকে দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হয়। আরও কয়েকজন আহত হয়েছে। 

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গোডাউনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসঙ্গে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস লিকেজ থেকে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : বিস্ফোরণ ভয়াবহ গ্যাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ তিনজন আহত

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  রাতে দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ঝুটের গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির ও ভাড়াটিয়া লিটন নামে তিনজন আহত হয়েছেন। তদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ইফতারের পর ভবনটির নিচ তলায় ঝুটের গোডাউনে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধ্বসে পড়ে। আশপাশের কয়েকটি বাসার দরজা ও জানালা ভেঙে গেছে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন , নেশার টাকা নিয়ে দাঙ্গা, পথশিশুর আঘাতে বন্ধুর মৃত্যু

 খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, ইফতারের পর পরই বিকট আওয়াজ পাই। এরপর এসে দেখি একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজনকে দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হয়। আরও কয়েকজন আহত হয়েছে। 

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গোডাউনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসঙ্গে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস লিকেজ থেকে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত