মতিঝিলে ৯ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে আরামবাগ গালস হাইস্কুলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ মাহবুব। অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বক্তব্যে হাবিবুল্লাহ মাহবুব বলেন, নেতাকর্মীদের ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি। এই ভালোবাসা ও ঐক্যকে সঙ্গে নিয়ে আমরা এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজ এগিয়ে নিতে চাই।
আরও পড়ুন, উত্তরায় গ্যাস লিকেজ বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধ
অনুষ্ঠানে তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মতিঝিল ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন