দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

শ্রীপুরে পুড়ে ছাই বসতঘর, পথে বসার আশঙ্কায় একটি পরিবার

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় ইব্রাহিম খলিল খোকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়ে অল্প সময়ের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বসতঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক ইব্রাহিম খলিল খোকা জানান, ছোট্ট একটি আগুনের ফুলকি থেকে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন, রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ০২টি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আল আমিন বলেন, তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকেন এবং দৈনিক হাজিরা শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘরে থাকা তাদের ছোট মেয়ে প্রথমে ঘরের এক কোণায় আগুনের ছোট্ট ফুলকি দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, আগুনে আমাদের ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন আমরা পরিবার নিয়ে চরম কষ্টের মধ্যে আছি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিষয় : শ্রীপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শ্রীপুরে পুড়ে ছাই বসতঘর, পথে বসার আশঙ্কায় একটি পরিবার

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় ইব্রাহিম খলিল খোকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়ে অল্প সময়ের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বসতঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক ইব্রাহিম খলিল খোকা জানান, ছোট্ট একটি আগুনের ফুলকি থেকে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন, রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ০২টি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আল আমিন বলেন, তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকেন এবং দৈনিক হাজিরা শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘরে থাকা তাদের ছোট মেয়ে প্রথমে ঘরের এক কোণায় আগুনের ছোট্ট ফুলকি দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, আগুনে আমাদের ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন আমরা পরিবার নিয়ে চরম কষ্টের মধ্যে আছি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত