মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে নাটোরের লালপুর উপজেলায় নির্মাণ সামগ্রীর দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। গত ২ দিনের তুলনায় প্রতি কেজি রড ২/৩ টাকা ও প্রতি বস্তা সিমেন্ট ২০ টাকা বাড়তি দরে বিক্রি করছেন তারা।
বুধবার উপজেলার লালপুর, গোপালপুর, সালামপুর, ওয়ালিয়া সহ কয়েকটি বাজারে গিয়ে দেখা যায় রড সিমেন্টের দোকান গুলোতে বিএসআরএম ৯২ টাকা, একেএস ৮৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দু’দিন আগে সবগুলো কোম্পানীর রড প্রতি কেজিতে ২/৩ টাকা কম দরে বিক্রি হয়েছে।
আরো পড়ুন , বগুড়ায় সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা রুখে দেওয়া সম্ভব
সেভেন রিং, কিং ব্রান্ড, আকিজ সহ সব সব কোম্পানীর সিমেন্ট ১৫-২০ টাকা বেশী দরে বিক্রি করা হচ্ছে। অনেক দোকানদার সিমেন্ট বিক্রি কমিয়ে দিয়েছেন। অনেকে সিমেন্ট নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রড সিমেন্টের দাম বেড়েছে। আমাদের কিছু করার নেই। দাম আরো বাড়তে পারে বলে তারা জানান।এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ বলেন, অযৌক্তিক ভাবে কেউ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : ব্যবসায়ী সামগ্রী মধ্যপ্রাচ্যে

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন