দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

আইনি জটিলতায় পাকিস্তান সিরিজে সাকিব খেলছেন না

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আর এক সপ্তাহ বাকি। এই সময়েও সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। যার ফলে তাকে ছাড়াই পাকিস্তান সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে ঝুলছে একাধিক মামলা। তার নিষ্পত্তি এখনও হয়নি। এসব মামলা সমাধান করে তবেই তাকে দেশে ফেরাতে চাইছে বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে নথি নিয়ে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কক্সবাজারে বোর্ড পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’ তবে সেসব মামলার নিষ্পত্তি পাকিস্তান সিরিজের আগে শেষ হচ্ছে না। যার ফলে এই সিরিজ দিয়ে তার ফেরা হচ্ছে না। 

আরও পড়ুন, চ্যাম্পিয়নদের জন্যো কঠিন ম্যাচ লিভারপুল হেরে গেল

এদিকে সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। সঙ্গে তার অনুশীলন থেকে দূরে থাকাটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যার ফলে তাকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা। পাকিস্তান সিরিজের দল বোর্ডে জমা হয়ে গেছে। সাকিবের নাম সেখানে নেই। জানা গেছে, এই দলে আছে নাহিদ রানা ও আফিফ হোসেনের নাম। 

বিষয় : সিরিজ সাকিব আল হাসান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আইনি জটিলতায় পাকিস্তান সিরিজে সাকিব খেলছেন না

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আর এক সপ্তাহ বাকি। এই সময়েও সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। যার ফলে তাকে ছাড়াই পাকিস্তান সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে ঝুলছে একাধিক মামলা। তার নিষ্পত্তি এখনও হয়নি। এসব মামলা সমাধান করে তবেই তাকে দেশে ফেরাতে চাইছে বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে নথি নিয়ে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কক্সবাজারে বোর্ড পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’ তবে সেসব মামলার নিষ্পত্তি পাকিস্তান সিরিজের আগে শেষ হচ্ছে না। যার ফলে এই সিরিজ দিয়ে তার ফেরা হচ্ছে না। 

আরও পড়ুন, চ্যাম্পিয়নদের জন্যো কঠিন ম্যাচ লিভারপুল হেরে গেল

এদিকে সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। সঙ্গে তার অনুশীলন থেকে দূরে থাকাটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যার ফলে তাকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা। পাকিস্তান সিরিজের দল বোর্ডে জমা হয়ে গেছে। সাকিবের নাম সেখানে নেই। জানা গেছে, এই দলে আছে নাহিদ রানা ও আফিফ হোসেনের নাম। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত