নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত মূলহোতা সেলিম ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই তিন নারীকেও গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, নারীদের চুল কাটা ও চুরির অভিযোগে রূপগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। নারীদের পক্ষে দায়েরকৃত মামলার প্রধান আসামি সেলিম ভুঁইয়াকে (৫৮) পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামি করে রূপগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন। পুলিশ ওই তিন নারীকেও গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের গাছে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়।
আরো পড়ুন , সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর খুন
ভুক্তভোগী তিন নারী বর্তমানে রূপগঞ্জের হোড়গাঁও গ্রামে বসবাস করলেও তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার (২৮) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার (৩০)।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জব্বার ভুঁইয়ার ছেলে সেলিম ভুঁইয়াকে পুলিশ গ্রেফতার করে।
ভুক্তভোগী ইতি আক্তার বলেন, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যান। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটক করে। ৭/৮ জনের নেতৃত্বে এলাকাবাসী লোহার পাইপ ও লাঠি দিয়ে মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, পরনের জামা-কাপড় ছিঁড়ে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে গাছের সঙ্গে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয়। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে নারীদের ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। মঙ্গলবার ওই তিন নারীকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ।
বিষয় : গ্রেফতার মাথার চুল কেটে অপমান

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন