চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন ডিপ্লোমেসি চাকমা, সহকারী কমিশনার (ভূমি), চন্দনাইশ।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ ভোক্তার অধিকার ক্ষুণ্ন করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
আরও পড়ুন, লামা ইফতার ও দোয়া মাহফিলে সংসদ সদস্য সাচিং প্রু জেরি: ‘আমি নয়, বিজয়ী হয়েছে জনগণ’
এ সময় ব্যবসায়ীদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, নির্ধারিত দামে পণ্য বিক্রি ও মানসম্মত পণ্য সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় ভোক্তারা এ অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত বাজার তদারকির দাবি জানান।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন