দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তার হাত বাড়ালেন উপজেলা প্রশাসন

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর গ্রামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কৃষক মুকুল চন্দ্র রায় (৩৫), পিতা মৃত গুরু চরন রায়, ঘটনার সময় চরাঞ্চলের জমিতে তামাক ক্ষেতে কাজ করছিলেন। তার স্ত্রী অঞ্জনা রানী বাড়ির বসতঘর ও গোয়ালঘর তালাবদ্ধ করে পাশের একটি মন্দিরে যান।

সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে বাড়িতে থাকা মুকুলের মা ও ছোট ভাইয়ের স্ত্রী তালাবদ্ধ ঘর থেকে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ২টি গরু, ১টি ছাগল, নগদ ১২ হাজার টাকা এবং ধান-চাউলসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা। অগ্নিকাণ্ডে পরিবারটির উপার্জনের প্রধান অবলম্বন গবাদিপশু ও কৃষিজ সম্পদ সম্পূর্ণ পুড়ে  যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েন। ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির মাঝে ২০ হাজার টাকার চেক এবং গৃহনির্মাণের জন্য টিন বিতরণ করা হয়।

আরও পড়ুন, কিশোরগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী শরিফুল আলম

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম এবং কোলকোন্দ ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা ও টিন দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

বিষয় : প্রশাসন গঙ্গাচড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তার হাত বাড়ালেন উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর গ্রামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কৃষক মুকুল চন্দ্র রায় (৩৫), পিতা মৃত গুরু চরন রায়, ঘটনার সময় চরাঞ্চলের জমিতে তামাক ক্ষেতে কাজ করছিলেন। তার স্ত্রী অঞ্জনা রানী বাড়ির বসতঘর ও গোয়ালঘর তালাবদ্ধ করে পাশের একটি মন্দিরে যান।

সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে বাড়িতে থাকা মুকুলের মা ও ছোট ভাইয়ের স্ত্রী তালাবদ্ধ ঘর থেকে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ২টি গরু, ১টি ছাগল, নগদ ১২ হাজার টাকা এবং ধান-চাউলসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা। অগ্নিকাণ্ডে পরিবারটির উপার্জনের প্রধান অবলম্বন গবাদিপশু ও কৃষিজ সম্পদ সম্পূর্ণ পুড়ে  যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েন। ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির মাঝে ২০ হাজার টাকার চেক এবং গৃহনির্মাণের জন্য টিন বিতরণ করা হয়।

আরও পড়ুন, কিশোরগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী শরিফুল আলম

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম এবং কোলকোন্দ ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা ও টিন দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত