দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

এসো বন্ধু পাশে দাঁড়াই: মানবিক উদ্যোগে আলো ছড়াল বন্ধু গ্রুপ, রমজান খাদ্যসামগ্রী বিতরণ

এসো বন্ধু পাশে দাঁড়াই: মানবিক উদ্যোগে আলো ছড়াল বন্ধু গ্রুপ,রমজান খাদ্যসামগ্রী বিতরণ

কুষ্টিয়ার কালিশংকপুর এলাকায় অবস্থিত ইসলামপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার সকাল ১০টায় রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন “এসো বন্ধু পাশে দাঁড়াই” (বন্ধু গ্রুপ), কালিশংকপুর, কুষ্টিয়া-এর তত্ত্বাবধানে এ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, মোহাম্মদ তাহাজুল ইসলাম জুলি তিনি বলেন ২০১৯ সালে করণাকালীন আমরা কয়েকজন বন্ধু মিলে চিন্তা করি কিভাবে এই করোনার সময় মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষকে সাহায্য করা যায়। সেই চিন্তা চেতনা থেকে আজ। শুরু করেছিলেন ৫০ জন অসহায়র পাশে দাঁড়িয়ে। আজ প্রায়  ৩০০ জনের পাশে বন্ধু গ্রুপ। তিনি বলেন বছরে তিনবার অসহায়ের পাশে থাকে বন্ধু গ্রুপ।

আয়োজকরা জানান, আসন্ন পবিত্র রমজান মাসে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক দিপু মাহমুদ, সাহিত্যিক আব্দুল বারি, প্রিন্সিপাল রিপন, সাবেক এক্সিম ব্যাংক কর্মকর্তা লাল মোহাম্মদ, কুষ্টিয়া নির্বাচন অফিসের তুষার, হাজী ওয়ালিউর রহমান, ইসলামপুর শাহী জামে মসজিদের সভাপতি সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মাহফুজ আলম পাতা, হাজী মফিজ উদ্দিন মাদ্রাসার সভাপতি হায়দার মোল্লা এবং ইঞ্জিনিয়ার আবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন, মামলা খেয়ে ঢাকা উত্তর ছাত্র লীগের সহ সাধারণ সম্পাদক বাড়িছাড়া

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এমন মানবিক উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও মত প্রকাশ করেন বক্তারা। বন্ধু গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাহাজুল ইসলাম জুলি, খন্দকার আনিছুর রহমান লিটু, আহমেদ মনজুরুল হক রিপন, গোলাম কিবরিয়া (রিন্টু), তুফান, আলী, ফজলু, লিংকন, টিপু, মেহেরাব, রুদ্ধসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

বিষয় : রমজান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এসো বন্ধু পাশে দাঁড়াই: মানবিক উদ্যোগে আলো ছড়াল বন্ধু গ্রুপ, রমজান খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়ার কালিশংকপুর এলাকায় অবস্থিত ইসলামপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার সকাল ১০টায় রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন “এসো বন্ধু পাশে দাঁড়াই” (বন্ধু গ্রুপ), কালিশংকপুর, কুষ্টিয়া-এর তত্ত্বাবধানে এ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, মোহাম্মদ তাহাজুল ইসলাম জুলি তিনি বলেন ২০১৯ সালে করণাকালীন আমরা কয়েকজন বন্ধু মিলে চিন্তা করি কিভাবে এই করোনার সময় মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষকে সাহায্য করা যায়। সেই চিন্তা চেতনা থেকে আজ। শুরু করেছিলেন ৫০ জন অসহায়র পাশে দাঁড়িয়ে। আজ প্রায়  ৩০০ জনের পাশে বন্ধু গ্রুপ। তিনি বলেন বছরে তিনবার অসহায়ের পাশে থাকে বন্ধু গ্রুপ।

আয়োজকরা জানান, আসন্ন পবিত্র রমজান মাসে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক দিপু মাহমুদ, সাহিত্যিক আব্দুল বারি, প্রিন্সিপাল রিপন, সাবেক এক্সিম ব্যাংক কর্মকর্তা লাল মোহাম্মদ, কুষ্টিয়া নির্বাচন অফিসের তুষার, হাজী ওয়ালিউর রহমান, ইসলামপুর শাহী জামে মসজিদের সভাপতি সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মাহফুজ আলম পাতা, হাজী মফিজ উদ্দিন মাদ্রাসার সভাপতি হায়দার মোল্লা এবং ইঞ্জিনিয়ার আবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন, মামলা খেয়ে ঢাকা উত্তর ছাত্র লীগের সহ সাধারণ সম্পাদক বাড়িছাড়া

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এমন মানবিক উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও মত প্রকাশ করেন বক্তারা। বন্ধু গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাহাজুল ইসলাম জুলি, খন্দকার আনিছুর রহমান লিটু, আহমেদ মনজুরুল হক রিপন, গোলাম কিবরিয়া (রিন্টু), তুফান, আলী, ফজলু, লিংকন, টিপু, মেহেরাব, রুদ্ধসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত