টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দিকে এসে যেভাবে চাচ্ছে, ঠিক সেভাবেই যেন সব পাচ্ছে পাকিস্তান। যে কারণে সুপার এইটে এখনও কোনো ম্যাচ না জিতেও টিকে আছে তাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা। সেজন্য মেলাতে হবে কঠিন এক সমীকরণ। কলম্বোতে শুক্রবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। আর এতেই বেঁচে গেছে পাকিস্তানের সেমিফাইনাল খেলার স্বপ্ন। কারণ কিউইরা জিতলেই বিদায়ঘণ্টা বেজে যেত পাকিস্তানের। সুপার এইটের দ্বিতীয় গ্রুপে এখন বাকি একটি ম্যাচ। পাল্লেকেলেতে শনিবার সন্ধ্যায় ওই ম্যাচে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানের।
তারা আগে ব্যাট করলে জয়ের ব্যবধান হতে হবে অন্তত ৬৪ রানের। পরে ব্যাট করলে ম্যাচ শেষ করতে হবে ১৩.৫ ওভারের মধ্যে।গ্রুপে আপাতত তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের মাঠে খেলতে হবে তাদের।
আরো পড়ুন , রোজার সময় লাকাম্বা: সিডনির ঘুমন্ত শহরে জীবন্ত আড্ডা
এছাড়া তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে নিউ জিল্যান্ড। এছাড়া দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১ ও শ্রীলঙ্কার ঝুলিতে শূন্য।সবার আগে সুপার এইট থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। তাই শনিবার তারা পাকিস্তানের বিপক্ষে জিতলেও কোনো লাভ হবে না।
উল্টো বাদ পড়ে যাবে পাকিস্তান। আর ৩ পয়েন্ট নিয়ে কলকাতায় প্রথম সেমি-ফাইনালের টিকেট পেয়ে যাবে নিউ জিল্যান্ড। তবে শ্রীলঙ্কার বিপক্ষে যদি পাকিস্তান জিতে যায়, তখন সমান ৩ পয়েন্ট হয়ে যাবে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের। সেক্ষেত্রে হিসেবে আসবে নেট রান রেট। আপাতত +১.৩৯০ নেট রান রেট নিয়ে কিছুটা স্বস্তিতে কিউইরা। আর পাকিস্তানের নেট রান রেট -০.৪৬১!তাই নেট রান রেটে নিউ জিল্যান্ডকে টপকে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৬৪ রানের জিততে হবে পাকিস্তানের। এছাড়া পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে তাদের। এই সমীকরণ মেলাতে পারলে কলম্বোতে প্রথম সেমি-ফাইনাল খেলবে দলটি।
বিষয় : বিশ্বকাপ পাকিস্তান সেমিফাইনাল

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন