দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

রাউজানে পুলিশের অভিযানে বাথরুমের সিলিংয়ে মিলল এলজি - কার্তুজ

চট্টগ্রামের রাউজান উপজেলা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি রুবেল পালিয়ে গেলেও তার বসতঘর তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কদলপুর ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডের নন্না গাজী বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে রাউজান থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অভিযানের খবর পেয়ে অভিযুক্ত রুবেল তার বসতঘরের পেছনের দিক দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ তার বাড়িতে ব্যাপক তল্লাশি শুরু করে।

তল্লাশির এক পর্যায়ে ঘরের বাথরুমের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ রাখা ছিল। পুলিশ নিশ্চিত করেছে, পলাতক রুবেল ওই এলাকার বাসিন্দা মো. চাঁদ মিয়া ওরফে চান্দু মিয়ার ছেলে। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, রাতে বিশেষ অভিযানের সময় রুবেলের বসতঘর থেকে দুটি দেশীয় এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।”

আরও পড়ুন, কথা রাখলেন এমপি মান্নান: অসহায় যুবক দুলাল পেলেন অটোরিকশা উপহার

তিনি আরও জানান, রুবেলের বিরুদ্ধে এর আগেও আটটি মামলা রয়েছে। সর্বশেষ অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় উপপরিদর্শক (নিরস্ত্র) মাসুকুর রহমান বাদী হয়ে থানায় একটি নতুন মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

বিষয় : অভিযান রাউজান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাউজানে পুলিশের অভিযানে বাথরুমের সিলিংয়ে মিলল এলজি - কার্তুজ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের রাউজান উপজেলা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি রুবেল পালিয়ে গেলেও তার বসতঘর তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কদলপুর ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডের নন্না গাজী বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে রাউজান থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অভিযানের খবর পেয়ে অভিযুক্ত রুবেল তার বসতঘরের পেছনের দিক দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ তার বাড়িতে ব্যাপক তল্লাশি শুরু করে।

তল্লাশির এক পর্যায়ে ঘরের বাথরুমের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ রাখা ছিল। পুলিশ নিশ্চিত করেছে, পলাতক রুবেল ওই এলাকার বাসিন্দা মো. চাঁদ মিয়া ওরফে চান্দু মিয়ার ছেলে। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, রাতে বিশেষ অভিযানের সময় রুবেলের বসতঘর থেকে দুটি দেশীয় এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।”

আরও পড়ুন, কথা রাখলেন এমপি মান্নান: অসহায় যুবক দুলাল পেলেন অটোরিকশা উপহার

তিনি আরও জানান, রুবেলের বিরুদ্ধে এর আগেও আটটি মামলা রয়েছে। সর্বশেষ অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় উপপরিদর্শক (নিরস্ত্র) মাসুকুর রহমান বাদী হয়ে থানায় একটি নতুন মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত