দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

কারাগারে ২ জন, পলাতক ১ জন যমুনা অয়েলে আলোচিত তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর আলোচিত তিন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া তিনজনের মধ্যে দুইজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং অপর একজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।বরখাস্তকৃতরা হলেন মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব এবং গেজার (তেল পরিমাপকারী) জয়নাল আবেদীন ওরফে টুটুল।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটির শৃঙ্খলা বিধি অনুযায়ী তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার কোম্পানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিটার অপারেটর আবুল হোসেন যমুনা অয়েল লেবার ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। প্রায় সাত মাস আগে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অন্যদিকে কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব দুই মাস আগে গ্রেপ্তার হন। জুলাই আন্দোলনের সময় ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানা গেছে। এদিকে গেজার জয়নাল আবেদীন ওরফে টুটুল গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রতিষ্ঠানটির বিধি অনুযায়ী তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন, চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা অভিযোগ, আহত ৩

নাম প্রকাশে অনিচ্ছুক যমুনা অয়েলের এক কর্মকর্তা জানান, থানা ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় আবুল হোসেন বর্তমানে কারাগারে আছেন। অপরদিকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হন এয়াকুব। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক বিধিমালা অনুসরণ করেই তাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্ট মামলার অগ্রগতি ও প্রশাসনিক তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয় : কর্মচারী বরখাস্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কারাগারে ২ জন, পলাতক ১ জন যমুনা অয়েলে আলোচিত তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর আলোচিত তিন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া তিনজনের মধ্যে দুইজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং অপর একজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।বরখাস্তকৃতরা হলেন মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব এবং গেজার (তেল পরিমাপকারী) জয়নাল আবেদীন ওরফে টুটুল।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটির শৃঙ্খলা বিধি অনুযায়ী তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার কোম্পানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিটার অপারেটর আবুল হোসেন যমুনা অয়েল লেবার ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। প্রায় সাত মাস আগে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অন্যদিকে কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব দুই মাস আগে গ্রেপ্তার হন। জুলাই আন্দোলনের সময় ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানা গেছে। এদিকে গেজার জয়নাল আবেদীন ওরফে টুটুল গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রতিষ্ঠানটির বিধি অনুযায়ী তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন, চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা অভিযোগ, আহত ৩

নাম প্রকাশে অনিচ্ছুক যমুনা অয়েলের এক কর্মকর্তা জানান, থানা ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় আবুল হোসেন বর্তমানে কারাগারে আছেন। অপরদিকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হন এয়াকুব। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক বিধিমালা অনুসরণ করেই তাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্ট মামলার অগ্রগতি ও প্রশাসনিক তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত