দৈনিক সংবাদ দিগন্ত

এলপিজির দাম আপাতত বাড়ছে না

এলপিজির দাম আপাতত বাড়ছে না
এলপিজির দাম আপাতত বাড়ছে না

এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান। 

এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহসংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা (রিটেলার) সুযোগ নিচ্ছেন। ভোক্তা পর্যায়ে যাতে ভোগান্তি না হয়, সে লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনা হয়েছে। আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব সমস্যার সমাধান করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম আগের জায়গায় আসবে।’ খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, ‘আমদানিকারকরা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বক্তব্য রেখেছেন। বাজার মনিটরিং বাড়ানো হবে। এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় রয়েছেন। সমস্যাগুলো সামনে এসেছে। আমরা সমাধানের চেষ্টা করব। বিপিসির স্টোরেজ সক্ষমতা কম রয়েছে। তবে অন্যান্য বেসরকারি ফ্যাসিলিটিজ যাদের রয়েছে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

বিষয় : এলপিজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এলপিজির দাম আপাতত বাড়ছে না

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান। 

এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহসংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা (রিটেলার) সুযোগ নিচ্ছেন। ভোক্তা পর্যায়ে যাতে ভোগান্তি না হয়, সে লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনা হয়েছে। আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব সমস্যার সমাধান করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম আগের জায়গায় আসবে।’ খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, ‘আমদানিকারকরা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বক্তব্য রেখেছেন। বাজার মনিটরিং বাড়ানো হবে। এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় রয়েছেন। সমস্যাগুলো সামনে এসেছে। আমরা সমাধানের চেষ্টা করব। বিপিসির স্টোরেজ সক্ষমতা কম রয়েছে। তবে অন্যান্য বেসরকারি ফ্যাসিলিটিজ যাদের রয়েছে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত