চকচকে সাইনবোর্ড, ব্যস্ত ক্রেতা আর জমজমাট পরিবেশ সবকিছু দেখে মনে হবে সবই স্বাভাবিক। কিন্তু রান্নাঘরের দরজা খুলতেই সামনে আসে ভিন্ন এক বাস্তবতা। মেঝের কোণে দৌড়াচ্ছে তেলাপোকা, কাঁচামালের বস্তার পাশে ইঁদুরের চলাচলের চিহ্ন, স্যাঁতসেঁতে ফ্লোরে জমে থাকা ময়লা আর সেই অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছিল খাবার। এমন চিত্রই ধরা পড়ে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ কাচ্চি ডাইনে-এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘরে স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, কাঁচামাল অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং খাদ্যপণ্যের লেবেলিংয়ে নির্ধারিত নিয়ম না মানার একাধিক প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে কিছু খাদ্যপণ্যে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর লেবেলিং লক্ষ্য করা হয়েছে, যা ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের প্রতিনিধিরা, চট্টগ্রাম সিটি করপোরেশন-এর নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা পুলিশের একটি দল সমন্বয় ও সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নগরীর বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন